ভোটকেন্দ্রে সিলমারা ব্যালট উদ্ধার, ইউএনও অবরুদ্ধ ভোটকেন্দ্রে সিলমারা ব্যালট উদ্ধার, ইউএনও অবরুদ্ধ – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ৯:১৬|
সর্বশেষ :
সিলেটে কোরবানির পশু জবাই করতে গিয়ে আহত অর্ধশতাধিক ফেঞ্চুগঞ্জে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেনের ওপর হামলা, তীব্র নিন্দা ও জড়িতদের গ্রেপ্তারের দাবি ফেঞ্চুগঞ্জে সার কারখানায় আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, চাঁদাবাজির পাল্টাপাল্টি অভিযোগ ‘সিলেট কমিউনিটি অফ ওমান’ সংগঠনের যুগ্ম আহ্বায়ক হলেন ফেঞ্চুগঞ্জের খসরুজ্জামান ফেঞ্চুগঞ্জে মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর সচেতনতামূলক সভা সড়কে ঠিকাদারের লোভের বলি নিরীহ শ্রমিকরা ফেঞ্চুগঞ্জ স্বেচ্ছাসেবক দল থেকে ২ জনকে অব্যাহতি ট্রেনে পাথর নিক্ষেপ: দাঁত ভাঙল এক যাত্রীর, আরেকজনের ঘাড়ে আঘাত ওসমানীনগরে কোচিং থেকে বাড়ি ফেরার পথে স্কুলছাত্রী নিখোঁজ ফেঞ্চুগঞ্জে পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন

ভোটকেন্দ্রে সিলমারা ব্যালট উদ্ধার, ইউএনও অবরুদ্ধ

ডেস্ক রিপোর্ট
  • আপডেটের সময় :সোমবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৬

রংপুরের পীরগঞ্জ উপজেলায় একটি ভোটকেন্দ্র থেকে সিলমারা ছয়টি ব্যালট পেপার ও দুটি সিল উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে অবরুদ্ধ হয়ে পড়েন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পপি খাতুন।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মদনখালী ইউনিয়নের হাসারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বিদ্যালয়ে এসে কয়েকজন শিক্ষার্থী শ্রেণিকক্ষের ভেতরে দুটি সিলসহ ছয়টি ব্যালট পেপার পড়ে থাকতে দেখে।

 

ব্যালটগুলোর মধ্যে দুটি ছিল ধানের শীষ প্রতীকের পক্ষে সিলমারা, দুটি ‘হ্যাঁ’ এবং দুটি ‘না’ ভোট দেওয়া। বিষয়টি তাৎক্ষণিকভাবে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নজরে আনা হলে তিনি ব্যালট ও সিল জব্দ করে উপজেলা প্রশাসনকে অবহিত করেন।

 

খবর পেয়ে ইউএনও পপি খাতুন ঘটনাস্থলে পৌঁছান। তবে সেখানে আগে থেকেই বিক্ষুব্ধ এলাকাবাসী জড়ো হয়ে প্রতিবাদ জানাতে থাকে।

 

অভিযোগ ওঠে, নির্বাচনে কারচুপি ও অনিয়মের ধারাবাহিকতার মধ্যেই এই ব্যালট উদ্ধার হয়েছে। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে ইউএনও বিদ্যালয় চত্বরে অবরুদ্ধ হয়ে পড়েন। বাইরে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে স্থানীয়রা। ঝাড়ু হাতে কয়েকজন নারীও বিক্ষোভে অংশ নেন।
 

বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছিল এবং বিক্ষোভ চলছিল বলে জানা গেছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ‘বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে।’

রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী নুরুল আমীন এক লাখ ২০ হাজার ১২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সাইফুল ইসলাম পেয়েছেন এক লাখ ১৭ হাজার ৭০৩ ভোট।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT