
হৃদরোগে আক্রান্ত হয়ে দক্ষিণ আফ্রিকায় রুমান আহমদ নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
স্থানীয় সময় গত মঙ্গলবার রাত ৯টায় নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮।
রুমান আহমদের বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মানিকোনা পূর্বপাড়া গ্রামে। তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ৫নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আবজাল হোসাইন।