
ফেঞ্চুগঞ্জে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের মন্ত্রী তাজুল ইসলাম ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের আগমনকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে।
ফেঞ্চুগঞ্জের সড়কগুলোর বিভিন্ন মোড়ে তোরণ, ব্যানার-পেষ্টুন লাগানো হয়েছে। রং আর তুলি দিয়ে আলপনা এঁকে সজ্জ্বিত করা হয়েছে সড়কগুলোকে।
শনিবার (২১ জানুয়ারি) ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের নতুন প্রশাসনিক ভবন ও অডিটোরিয়াম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তাজুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।
ওই দিন দুই মন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাসহ বিভিন্ন শ্রেনি পেশার জন-সাধারণ। মন্ত্রীর আগমনকে ঘিরে বর্ণিল সাজে সেজেছে পুরো ফেঞ্চুগঞ্জ। শত-শত তোরণ, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড আর আলোকসজ্জ্বায় বর্ণিল করে সাজানো হয়েছে ফেঞ্চুগঞ্জের প্রতিটি রাস্তা-ঘাটকে।
এখন শুধু দুই মন্ত্রীর আগমনের অপেক্ষায় দলীয় নেতা-কর্মীসহ ফেঞ্চুগঞ্জের আপামর জন-সাধারণ। দুই মন্ত্রীকে অভিনন্দন ও সভা সফল ও সার্থক করতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাদের প্রচার-প্রচারণা এখন তুঙ্গে।