উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নে নৌকার মাঝি হতে চান নাহিদ সুলতান পাশা উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নে নৌকার মাঝি হতে চান নাহিদ সুলতান পাশা – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
| | | | |

উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নে নৌকার মাঝি হতে চান নাহিদ সুলতান পাশা

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় :Tuesday, January 24, 2023

ফেঞ্চুগঞ্জ উপজেলার আসন্ন উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকার মাঝি হতে চান উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাহিদ সুলতান পাশা।

নাহিদ সুলতান পাশা বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শে উদ্বুদ্ধ হয়ে ছাত্রলীগের ইউনিয়ন কমিটির দীর্ঘদিন সভাপতি ছিলাম। এরপর উপজেলা ছাত্রলীগের সহ সভাপতির দায়িত্ব পালন করেছি। বর্তমানে উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি’। এছাড়াও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উপজেলা কমিটির সদস্য ছিলাম।

তিনি আরও বলেন, দলের ও জনগণের চাহিদা অনুয়ায়ী আগামী আসন্ন ইউপি নির্বাচনে অংশ নিতে চাই। জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই। দল আমাকে নৌকা প্রতীকে মনোনয়ন দিলে বিপুল ভোটে নির্বাচিত হব। নির্বাচিত হলে উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব। পাশাপাশি মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে যুব সমাজকে সঙ্গে নিয়ে আন্দোলন গড়ে তুলব।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৬ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT