ফেঞ্চুগঞ্জে তিন ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ফেঞ্চুগঞ্জে তিন ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বিলুপ্ত – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| বিকাল ৪:৪৭|
সর্বশেষ :
ফেঞ্চুগঞ্জে দুস্থ শ্রমিকের মধ্যে মোটরভ্যান বিতরণ প্রেমিকের হাত ধরে পালাল মেয়ে, ইউপি সদস্যের বিরুদ্ধে অপহরণ মামলা! জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা ফেঞ্চুগঞ্জের বিউটি রানী পাল বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন তোফায়েল আহমেদ মারা গেছেন সিলেটে বন্ধুর হাতে বন্ধু খুন জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফেঞ্চুগঞ্জে দোয়া মাহফিল সিলেটে কোরবানির পশু জবাই করতে গিয়ে আহত অর্ধশতাধিক ফেঞ্চুগঞ্জে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেনের ওপর হামলা, তীব্র নিন্দা ও জড়িতদের গ্রেপ্তারের দাবি ফেঞ্চুগঞ্জে সার কারখানায় আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, চাঁদাবাজির পাল্টাপাল্টি অভিযোগ

ফেঞ্চুগঞ্জে তিন ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় :সোমবার, ফেব্রুয়ারি ৬, ২০২৩

ফেঞ্চুগঞ্জ উপজেলার ১নং ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন, ২নং মাইজগাঁও ইউনিয়ন ও ৩নং ঘিলাছড়া ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।

সোমবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রেজান আহমদ শাহ্, যুগ্ম আহ্বায়ক নাঈমুর রহমান নাঈম, শেখ মো. মাআদুল হক, মাহমুদুল হাসান চৌধুরী অভি, দেওয়ান ফাহিম, কাবিলুর রহমান সুহেল, আরাফাত হোসেন জসিম, নাঈম আহমদ চৌধুরী, আরাফাত রহমান শাহ আরিব ও রেজাউর রহমান রেজু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেয়াদোত্তীর্ণ হওয়ায় তিন ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।

উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রেজান আহমদ শাহ্ বলেন, আগের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সংগঠনের গতিশীলতা রক্ষায় ত্যাগী ও দক্ষ নেতৃবৃন্দের হাতেই ইউনিয়ন কমিটির দায়িত্ব দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

তিনি আরও বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ইউনিয়ন ছাত্রলীগের কমিটিকে ঢেলে সাজানো হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT