গৃহহীন মানুষের জন্য বসতভিটা প্রদান করছে সরকার গৃহহীন মানুষের জন্য বসতভিটা প্রদান করছে সরকার – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ১১:৩১|

গৃহহীন মানুষের জন্য বসতভিটা প্রদান করছে সরকার

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় :শনিবার, মার্চ ১৮, ২০২৩

প্রধানমন্ত্রী কার্যালয়ের উপ-আঞ্চলিক সহযোগিতা সেলের পরিচালক-১ (যুগ্ম সচিব) ড. মোঃ মনজুরুল ইসলাম বলেছেন, শেখ হাসিনা সরকার দেশের অসহায় গৃহহীন মানুষের কল্যাণে বসতভিটা প্রদান সহ নানা উন্নয়ন বাস্তবায়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। সমাজের হতদরিদ্র, অসহায় সুবিধা বঞ্চিত গৃহহীন মানুষের বসবাসের জন্য বসত ঘর নির্মাণ করে দিয়েছে।

গৃহ নির্মাণের অগ্রগতি ও গুণগত মান দেখে সন্তোষ প্রকাশ করেন এবং পুনর্বাসিত পরিবারের আর্থ-সামাজিক উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার ব্যপারে নির্দেশনা প্রদান করেন।

সরকারের এসব অগ্রাধিকার উন্নয়ন প্রকল্প সঠিক ভাবে নির্মাণ করতে তিনি সরকারী কর্মকর্তাদের প্রতি আহবান জানান।

গত ১৭ মার্চ (শুক্রবার) দুপুরে ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও ইউনিয়নের আর্দশগ্রাম এলাকায় আশ্রয়ন-২ প্রকল্পের ঘরের নির্মাণ কাজ পরিদর্শন কালে তিনি স্থানীয় সাংবাদিক ও উপস্থিত এলাকার গর্ণমান্য ব্যক্তিদের সাথে আলাপ কালে এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা প্রিয়াংকা, ফেঞ্চুগঞ্জ থানার ওসি মো. শাফায়েত হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন কান্তি রায়, ইউপি সদস্য নজরুল ইসলাম।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT