ফেঞ্চুগঞ্জে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ফেঞ্চুগঞ্জে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
| | | | |

ফেঞ্চুগঞ্জে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় :Monday, March 20, 2023

ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা প্রিয়াংকা।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সোমবার (২০ মার্চ) দুপুরে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে অংশ নেন ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাব সভাপতি রিয়াজ উদ্দীন ইসকা, সহ সভাপতি এস এম মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বাবুল, সহ সম্পাদক দেলোয়ার হোসেন পাপ্পু, সিনিয়র সদস্য শহীদ আহমেদ চৌধুরী জুলহান, কার্যকরী সদস্য আব্দুর রহমান বাবুল, মোস্তাফিজুর রহমান কিনেল, আর, কে দাস চয়ন, সহযোগী সদস্য জুলহাস আহমেদ, আসিফ ইকবাল ইরন, ছামি হায়দার, সাংবাদিক মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা প্রিয়াংকা বলেন, যে কোনো সমস্যা অন দ্যা স্পট সমাধানে আমি বিশ্বাসী। নবাগত এই কর্মকর্তা ফেঞ্চুগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, সাংবাদিকরা সমাজের আয়না। ফেঞ্চুগঞ্জ উপজেলা মুক্তিযুদ্ধের একটি ঐতিহাসিক স্থান। এ উপজেলার একটি ঐতিহ্য রয়েছে। উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। সরকারি নিয়ম-নীতির মধ্যে ফেঞ্চুগঞ্জে ভালো কিছু করতে চাই। এজন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৬ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT