এমপি হাবিবকে ঘিরে প্রাণোচ্ছল ছিল দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ আ’লীগের ঈদ এমপি হাবিবকে ঘিরে প্রাণোচ্ছল ছিল দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ আ’লীগের ঈদ – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বৃহস্পতিবার| রাত ৯:৩৭|
সর্বশেষ :
ফেঞ্চুগঞ্জে ৫০ লাখ টাকা মূল্যের ভারতীয় জিরা ও কসমেটিক্স জব্দ, আটক-২ সিলেটে ক্যান্সার রোগীদের ফ্রি চিকিৎসা দিয়েছে চীনের মডার্ন ক্যান্সার হসপিটাল ফেঞ্চুগঞ্জের শাহজালাল সার কারখানা একমাস বন্ধ ফেঞ্চুগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ওজনে কম দেওয়ার অভিযোগ ডিলারের বিরুদ্ধে ফেঞ্চুগঞ্জে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ফেঞ্চুগঞ্জে এতিম শিশুদের মধ্যে ঈদ উপহার বিতরণ আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল ঢাকা-সিলেট রুটে ১০০ কিলোমিটার স্পিডে ট্রেন চালানো লক্ষ্য আমাদের: মন্ত্রী আরিফুল পারিবারিক কলহের জের ধরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নি/হ/ত ফেঞ্চুগঞ্জে ঈদ উপহার বিতরণ

এমপি হাবিবকে ঘিরে প্রাণোচ্ছল ছিল দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ আ’লীগের ঈদ

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় :বুধবার, এপ্রিল ২৬, ২০২৩

স্টাফ রিপোর্টার:: সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবকে ঘিরে অত্যন্ত ব্যস্ততার সাথে আনন্দঘন পরিবেশে, প্রাণোচ্ছলতার সাথে কেটেছে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ঈদ।

তিন উপজেলা, এমনকি জেলার অন্যান্য উপজেলার নেতাকর্মীদের উপস্থিতিতে ঈদের আগে-পরের পুরোটা সময় লোকারণ্য ছিল এমপি হাবিবের দক্ষিণ সুরমাস্থ বাস ভবন। এমপির বাড়িতে উচ্চপদস্থ সরকারি-বেসরকারি কর্মকর্তাদের উপস্থিতিও ছিল লক্ষণীয়। সাধারণ মানুষ, সরকার দলীয় নেতা-কর্মীরা শুভেচ্ছা বিনিময় করেছেন তাদের প্রিয় নেতার সাথে, জানিয়েছেন দাবিদাওয়া।

জানা যায়, সংসদ সদস্য হাবিব গত বুধবার (১৯ এপ্রিল) সকালে দক্ষিণ সুরমা উপজেলার কামাল বাজারস্থ নিজ বাড়িতে আসেন। এরপর বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করেন। বিকালে নিজের বাস ভবনেই ছিলেন। সেখানে তার সাথে দেখা করতে হাজারো নেতাকর্মী ভিড় করেছিলেন।

বৃহস্পতিবার দক্ষিণ সুরমা উপজেলায় রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠনের উদ্যোগে হতদরিদ্র মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এলাকার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন এমপি হাবিব। এসময় উপজেলা আওয়ামী লীগের সমস্ত ব্যস্ততা ছিল তাঁকে ঘিরেই।

ঈদের দিন শনিবার দক্ষিণ সুরমা মডেল মসজিদ প্রাঙ্গণে অস্থায়ী ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন এমপি হাবিব। সেখানে সামরিক, বেসামরিক, দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করে বিকালে নিজ বাস ভবনে ফিরেন তিনি। এখানে ছিল নিজ নির্বাচনী এলাকার নেতা-কর্মী ও সাধারণ মানুষের উপচে পড়া ভিড়।

রবিবার রাতে সরেজমিনে গিয়ে দেখা যায়, বেশ কিছু নেতা-কর্মী এমপি হাবিবের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন। তারা তাদের দাবিদাওয়ার বিষয়ে কথা বলছেন। এমপি শুনছেন। এমন সময় এক রঙের পাঞ্জাবি পড়া দশ-বারোজন নেতা কর্মী প্রবেশ করেছেন এমপির বাসভবনের বৈঠক খানায়৷ পর্যায়ক্রমে উপস্থিত নেকা-কর্মীরা শুভেচ্ছা বিনিময় করেছেন এমপির সাথে। তুলেছেন ছবিও। এভাবেই সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিবকে ঘিরে প্রচণ্ড ব্যস্ততায় কেটেছে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা আওয়ামী পরিবারের ঈদ।

মাদ্রাসা শিক্ষক মছব্বির আলী বলেন, আমরা সাধারণ মানুষ। এমপি মহোদয়ের কথা শুধু শুনি। অনেক উন্নয়ন করেছেন তিনি। এলাকায় ও সারা দেশে তার অনেক সুনাম। মাঝে মাঝে অনলাইনে তাকে দেখি। অনেক দিনের ইচ্ছা তার সাথে দেখা করবো। ঈদের ছুটিতে বাড়িতে এসে সুযোগ করে তার সাথে দেখা করেছি। সালাম দিয়েছি। হাত বাড়াতেই তিনি মোছাফা করেছেন। খুবই আন্তরিক মানুষ তিনি।

কয়েকজন দলীয় নেতাকর্মী জানান, ঈদে এমপি হাবিবের সঙ্গে নেতা-কর্মীরা দেখা করেছেন। দাবিদাওয়ার কথা বলেছেন। ছবি উঠেছেন। অনেকে পরিবারের সদস্যদের নিয়ে এসেও দেখা করেছেন। এমপি মহোদয় খুব আন্তরিকতার সাথে সকলের সাথে কুশলাদি বিনিময় করেছেন। কথা বলেছেন। আমাদের এবারের ঈদের আনন্দ দ্বিগুণ হয়েছে। এ এমপিকে ঘিরে প্রাণোচ্ছলভাবে কেটেছে আমাদের ঈদ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT