ফেঞ্চুগঞ্জে সেচ্ছাশ্রমে বাঘমারা গ্রামে রাস্তার পাশে বৃক্ষরোপণ ফেঞ্চুগঞ্জে সেচ্ছাশ্রমে বাঘমারা গ্রামে রাস্তার পাশে বৃক্ষরোপণ – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| বিকাল ৫:০২|
সর্বশেষ :
ফেঞ্চুগঞ্জে দুস্থ শ্রমিকের মধ্যে মোটরভ্যান বিতরণ প্রেমিকের হাত ধরে পালাল মেয়ে, ইউপি সদস্যের বিরুদ্ধে অপহরণ মামলা! জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা ফেঞ্চুগঞ্জের বিউটি রানী পাল বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন তোফায়েল আহমেদ মারা গেছেন সিলেটে বন্ধুর হাতে বন্ধু খুন জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফেঞ্চুগঞ্জে দোয়া মাহফিল সিলেটে কোরবানির পশু জবাই করতে গিয়ে আহত অর্ধশতাধিক ফেঞ্চুগঞ্জে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেনের ওপর হামলা, তীব্র নিন্দা ও জড়িতদের গ্রেপ্তারের দাবি ফেঞ্চুগঞ্জে সার কারখানায় আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, চাঁদাবাজির পাল্টাপাল্টি অভিযোগ

ফেঞ্চুগঞ্জে সেচ্ছাশ্রমে বাঘমারা গ্রামে রাস্তার পাশে বৃক্ষরোপণ

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় :মঙ্গলবার, মে ১৬, ২০২৩

 

ফেঞ্চুগঞ্জ উপজেলার বাঘমারা গ্রামের প্রধান সড়কে দুই কিলোমিটার রাস্তার দুই পাশে প্রায় ২ হাজার ফলদ ও বনজ বৃক্ষ রোপণ করেছে বাঘমারা গ্রাম উন্নয়ন কমিটি নামে একটি সেচ্ছাসেবী সংগঠন। মঙ্গলবার (১৬ মে) সকাল থেকে এ কর্মসূচি শুরু হয়।

সংগঠনের সদস্যরা জানান, তাঁদের সংগঠন বিভিন্ন সময় গ্রামে বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে থাকে। তাদের সংগঠনের সদস্যরা গ্রামের রাস্তার দুই পাশে বৃক্ষরোপণের উদ্যোগ নেন। বৃক্ষরোপণ করার পর এগুলো দেখভাল ও পরিচর্যার দায়িত্ব পালন করবেন সংগঠনের সদস্যরা।

সংগঠন সূত্রে জানা যায়, সংগঠনের সভাপতি লিলু আহমদ, সদস্য সচিব আবদুল খালিক জীবন, ক্রীড়া সম্পাদক হাসান আহমদ, ফুয়াদ আহমদ, রসু আহমদ, ওসমান মিয়া ও রাব্বিল আহমদ প্রবাসে থাকেন। তাঁরা সংগঠনে অর্থ সহায়তা করেন। তাঁদের অর্থায়নে গ্রামে বিভিন্ন জনকল্যাণমুখী কাজ করেন সংগঠনের সদস্যরা।

এ সময় উপস্থিত ছিলেন- ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী মো. বদরুদ্দোজা, উপজেলা তাঁতী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাহিল আহমদ, জায়েদ আহমদ, হান্নান মিয়া, তোয়ারিছ আলী, দুদু মিয়া, গীতিকার এম আকুল, এখলাছ মিয়া, সংগঠনের সদস্য আব্দুল মালিক জহির, আলী হোসেন, তোহেল আহমদ, হাবিব আহমদ, ছদরুল, তুহিন, জয়নুল, রুমন, হিমেল ও শিপন প্রমুখ।

এ ধরনের কার্যক্রমকে স্বাগত জানিয়ে সাবেক ইউপি চেয়ারম্যান কাজী মো. বদরুদ্দোজা বলেন, সংগঠনটি বৃক্ষরোপণ ছাড়াও নানা ধরনের জনকল্যাণমূলক কাজ করে থাকে। পরিবেশ রক্ষার জন্য তাদের এই উদ্যোগ সত্যি প্রশংসিত।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT