
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বাদ এশা ফেঞ্চুগঞ্জ বাজার কেন্দ্রীয় জামল মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপি’র সভাপতি ওহিদুজ্জামান সুফি চৌধুরী, সহ সভাপতি রেজাউল করিম রায়হান, এনায়েত হোসেন রুহেল, মুহিবউদ্দিন বেলাল, আবদুল কাদির জিলা, সাদিকুর রহমান টিপু, যুগ্ম সাধারণ সম্পাদক আছাদুর রহমান রুহেল, সহ সাধারন সম্পাদক সাজু খান, জহিরুল ইসলাম তানিম, শ্রম বিষয়ক সম্পাদক বাদল আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক রাশেদুল হাসান চৌধুরী, ছাত্রবিষয়ক সম্পাদক শাহিন আহমদ, প্রচার সম্পাদক দিনার আহমদ শাহ, সামাদ আলী, মোহাম্মদ আলী, সনজির আলী, সুহেল আহমদ , সহ ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক কমল হাসান বাবর, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুল করিম সায়মন, রাহিবুল হাসান চৌধুরী সুজন, মাহতি ইসলাম চৌধুরী শাহী, বাবলু, সিপু আহমদ, সেজু, কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ওমর।
দোয়া পরিচালনা করেন ফেঞ্চুগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা সৈয়দ মওসুফ আহমেদ।