ফেঞ্চুগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন ফজলে রব সানী। তিনি উপজেলার সদরের চন্ডী প্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
জাতীয় প্রাথমিক শিক্ষকপদক-২০২৩ উপলক্ষে তিনি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্বের মর্যাদায় নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার বিকালে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. শফিক উদ্দিন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।