দেশের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন : ফেঞ্চুগঞ্জে ডা. দুলাল দেশের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন : ফেঞ্চুগঞ্জে ডা. দুলাল – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. admin@fenchuganjnews.com : admin :
  2. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| রাত ১১:৩৯|
সর্বশেষ :
সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে গাড়ি আটকে ডাকাতি ফেঞ্চুগঞ্জে ‘প্রকৃতির জন্য শিশুরা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে জনগণ বিএনপি প্রার্থীর পাশে রয়েছে: এম.এ মালিক ফেঞ্চুগঞ্জে হাজী সাজ্জাদ আলী শিক্ষা ট্রাস্টের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত  ফেঞ্চুগঞ্জে গণপ্রকৌশল দিবস ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স জেলা কমিটি গঠিত সিলেট জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন ফেঞ্চুগঞ্জের মনিরুজ্জামান খান ফেঞ্চুগঞ্জে ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারি আটক ফেঞ্চুগঞ্জে ৪ জন শিক্ষক চাকরিচ্যুত দেশে ফিরলেন ফেঞ্চুগঞ্জ বিএনপির সভাপতি ওহিদুজ্জামান ছুফি চৌধুরী ফেঞ্চুগঞ্জ বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ

দেশের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন : ফেঞ্চুগঞ্জে ডা. দুলাল

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল বলেছেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও জননেত্রী শেখ হাসিনাকে দেশের ক্ষমতায় অধিষ্ঠিত করতে হবে। বিগত ১৫ বছরে তাঁর নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের বুকে মডেল রাষ্ট্রে রূপান্তর হয়েছে। এখন বাংলাদেশের উন্নয়ন দেখে বিশ্বের তাবৎ রাষ্ট্রগুলো শেখ হাসিনার প্রশংসায় পঞ্চমুখ।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকালে ফেঞ্চুগঞ্জ উপজেলার উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের মানিকগঞ্জ বাজারে স্থানীয় আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকাবাসীর সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হুমায়ুন রশীদ চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি ডা. রকিবুল হাসান জুয়েল, ডা. রেজাউল কবির রাজিব, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য মিসবাহ উদ্দিন, উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল কাদির বদলা, সাংস্কৃতিক সম্পাদক বাউল কবির শাহ, আওয়ামী লীগ নেতা আক্তার আহমদ, আব্দুল কুদ্দুস সজ্জাদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল আলী, শেখ রাসেল শিশু কিশোর পরিষদ ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক শেখ মুমিনুল হাসান, যুবলীগ নেতা সারওয়ার সিদ্দিক, রিবুল মিয়া প্রমুখ।

এর আগে ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলাল মানিকগঞ্জ বাজারে গণসংযোগ করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর