প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড পেলেন ফেঞ্চুগঞ্জের অন্তর প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড পেলেন ফেঞ্চুগঞ্জের অন্তর – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| বিকাল ৫:২২|
সর্বশেষ :
ফেঞ্চুগঞ্জে দুস্থ শ্রমিকের মধ্যে মোটরভ্যান বিতরণ প্রেমিকের হাত ধরে পালাল মেয়ে, ইউপি সদস্যের বিরুদ্ধে অপহরণ মামলা! জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা ফেঞ্চুগঞ্জের বিউটি রানী পাল বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন তোফায়েল আহমেদ মারা গেছেন সিলেটে বন্ধুর হাতে বন্ধু খুন জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফেঞ্চুগঞ্জে দোয়া মাহফিল সিলেটে কোরবানির পশু জবাই করতে গিয়ে আহত অর্ধশতাধিক ফেঞ্চুগঞ্জে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেনের ওপর হামলা, তীব্র নিন্দা ও জড়িতদের গ্রেপ্তারের দাবি ফেঞ্চুগঞ্জে সার কারখানায় আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, চাঁদাবাজির পাল্টাপাল্টি অভিযোগ

প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড পেলেন ফেঞ্চুগঞ্জের অন্তর

ডেস্ক রিপোর্ট
  • আপডেটের সময় :শনিবার, অক্টোবর ১৪, ২০২৩

 

২০২০ সালে অর্জিত স্কাউট শাখার প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড পেয়েছেন সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মাহবুব আহমদ অন্তর। তিনি ধুমকেতু মুক্ত স্কাউট দল থেকে এ অ্যাওয়ার্ডে মনোনীত হয়েছেন।

শুক্রবার (১৩ অক্টোবর) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রী মো: শাহাব উদ্দিন এমপি’র অন্তরের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন।

বাংলাদেশ স্কাউটস মৌলভীবাজার জেলার আয়োজনে মৌলভীবাজার জেলা স্কাউট ভবন সম্প্রসারণ এর শুভ উদ্বোধন উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমিতে মতবিনিময় সভা ও অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

প্রার্থনা সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। এর আগে নবনির্মিত জেলা স্কাউটস ভবনের ফিতা কেটে শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রী মো: শাহাব উদ্দিন , এমপি।

অনুষ্ঠানে এছাড়াও জেলা স্কাউসের সদস্য ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ,অভিভাবকবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

মাহবুব আহমদ অন্তর ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর গ্রামের মোসলেক আহমদের বড় ছেলে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT