বেলারুশে মৃত্যুর এক মাস পর ফেঞ্চুগঞ্জের যুবকের লাশ পেল পরিবার  বেলারুশে মৃত্যুর এক মাস পর ফেঞ্চুগঞ্জের যুবকের লাশ পেল পরিবার  – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শনিবার| সকাল ১১:৩৪|
সর্বশেষ :
সিলেটে ক্যান্সার রোগীদের ফ্রি চিকিৎসা দিয়েছে চীনের মডার্ন ক্যান্সার হসপিটাল ফেঞ্চুগঞ্জের শাহজালাল সার কারখানা একমাস বন্ধ ফেঞ্চুগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ওজনে কম দেওয়ার অভিযোগ ডিলারের বিরুদ্ধে ফেঞ্চুগঞ্জে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ফেঞ্চুগঞ্জে এতিম শিশুদের মধ্যে ঈদ উপহার বিতরণ আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল ঢাকা-সিলেট রুটে ১০০ কিলোমিটার স্পিডে ট্রেন চালানো লক্ষ্য আমাদের: মন্ত্রী আরিফুল পারিবারিক কলহের জের ধরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নি/হ/ত ফেঞ্চুগঞ্জে ঈদ উপহার বিতরণ ফেঞ্চুগঞ্জে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল যুবকের

বেলারুশে মৃত্যুর এক মাস পর ফেঞ্চুগঞ্জের যুবকের লাশ পেল পরিবার 

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় :বুধবার, নভেম্বর ৮, ২০২৩
বেলারুশে মারা যাওয়ার এক মাস পর এক বাংলাদেশি যুবকের লাশ দেশে পৌঁছেছে। বুধবার (৮ নভেম্বর) বিকাল ৫টায় ঢাকায় বিমানবন্দরে পরিবারের কাছে তাঁর লাশ হস্তান্তর করা হয়।
নিহত ওই যুবক সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার নুরপুর গ্রামের আবদুল মছব্বির রাজন(৩২)। তিনি ওই গ্রামের আবদুল হাই টুনুর ছেলে।
গত ৬ অক্টোবর দুপুর ১টায় বেলারুশের রাজধানী মিনস্কের একটি ভাড়া বাসায় হৃদরোগে রাজন মারা যান।
তাঁর অকাল মৃত্যুতে পরিবার ও প্রবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার সকাল ১১টায় নুরপুর গ্রামের ফকিরপাড়া পাঞ্জেগানা মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার বিকাল ৫টায় রাজনের লাশ গ্রহণ করেছে তারা। ফ্লাই এমিরেটসের একটি ফ্লাইটে বেলা চারটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাজনের লাশ এসে পৌঁছে।
তাঁর বড় ভাই আবদুল মুহিম সুমন বলেন, বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় তাঁর ছোট ভাইয়ের লাশ বাংলাদেশে আনা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT