এম. এ সাত্তার এন্ড মমতাজ ফাউন্ডেশন শিক্ষা ট্রাস্ট’র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত এম. এ সাত্তার এন্ড মমতাজ ফাউন্ডেশন শিক্ষা ট্রাস্ট’র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| বিকাল ৫:৫৫|
সর্বশেষ :
ফেঞ্চুগঞ্জে দুস্থ শ্রমিকের মধ্যে মোটরভ্যান বিতরণ প্রেমিকের হাত ধরে পালাল মেয়ে, ইউপি সদস্যের বিরুদ্ধে অপহরণ মামলা! জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা ফেঞ্চুগঞ্জের বিউটি রানী পাল বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন তোফায়েল আহমেদ মারা গেছেন সিলেটে বন্ধুর হাতে বন্ধু খুন জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফেঞ্চুগঞ্জে দোয়া মাহফিল সিলেটে কোরবানির পশু জবাই করতে গিয়ে আহত অর্ধশতাধিক ফেঞ্চুগঞ্জে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেনের ওপর হামলা, তীব্র নিন্দা ও জড়িতদের গ্রেপ্তারের দাবি ফেঞ্চুগঞ্জে সার কারখানায় আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, চাঁদাবাজির পাল্টাপাল্টি অভিযোগ

এম. এ সাত্তার এন্ড মমতাজ ফাউন্ডেশন শিক্ষা ট্রাস্ট’র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট
  • আপডেটের সময় :শুক্রবার, ডিসেম্বর ১, ২০২৩

ফেঞ্চুগঞ্জে ‘এম. এ সাত্তার এন্ড মমতাজ ফাউন্ডেশন শিক্ষা ট্রাস্ট’র  উদ্যোগে ৫ম শ্রেণীর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 

 

শুক্রবার (১লা ডিসেম্বর) স্থানীয় ফরিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে এ পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে।

 

এম,এ সাত্তার এন্ড মমতাজ ফাউন্ডেশন শিক্ষা ট্রাষ্টের প্রথম বারের মত বৃত্তি পরীক্ষায় বিপুল সংখ্যক মাদ্রাসা, কেজি, এবং স্কুল পর্যায়ের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ গ্রহন করেছে।

 

পরীক্ষায় সরকারী প্রাথমিক বিদ্যালয় ৪১ টি, কিন্ডার গার্ডেন স্কুল ১৩ টি এবং মাদ্রাসা ১৪ টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহন করে।

 

বৃত্তি পরীক্ষা পরিদর্শন করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ শফিক উদ্দীন,  ইউপি চেয়ারম্যান তৈয়ফুর রহমান শাহীন, ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম মনা, ইউপি চেয়ারম্যান আহমেদ জিলু, ইউপি চেয়ারম্যান আবজাল হোসেন, ফেঞ্চুগঞ্জ সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ নুরুজ্জামান, শাহজালাল এনজিএফ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রনব কুমার সাহা, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি মামুনুর রশীদ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বৃত্তিদাতা ফেঞ্চুগঞ্জের ব্যবসায়ী, ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব আলী হাসান শাহীন, পরীক্ষা পরিচালনা কমিটির আহবায়ক সাবেক অধ্যক্ষ রবীন্দ্র কুমার নাথ, যুগ্ম আহবায়ক অধ্যক্ষ মৌলানা  ফরিদ উদ্দীন আতাহার, বাবু কাঞ্চন চন্দ দেব, সদস্য সচীব সাংবাদিক তাজুল ইসলাম বাবুল, পরিক্ষা নিয়ন্ত্রক প্রধান শিক্ষক দলিল উদ্দিন,  সহ পরিক্ষা নিয়ন্ত্রক সহকারী প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, হল পরিদর্শক সাইফুল আলম রাজ্জাক প্রমুখ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT