সিলেট-৩ আসনের সবার চোখ নির্বাচন কমিশনে সিলেট-৩ আসনের সবার চোখ নির্বাচন কমিশনে – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. admin@fenchuganjnews.com : admin :
  2. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| রাত ১২:১৩|
সর্বশেষ :
সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে গাড়ি আটকে ডাকাতি ফেঞ্চুগঞ্জে ‘প্রকৃতির জন্য শিশুরা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে জনগণ বিএনপি প্রার্থীর পাশে রয়েছে: এম.এ মালিক ফেঞ্চুগঞ্জে হাজী সাজ্জাদ আলী শিক্ষা ট্রাস্টের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত  ফেঞ্চুগঞ্জে গণপ্রকৌশল দিবস ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স জেলা কমিটি গঠিত সিলেট জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন ফেঞ্চুগঞ্জের মনিরুজ্জামান খান ফেঞ্চুগঞ্জে ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারি আটক ফেঞ্চুগঞ্জে ৪ জন শিক্ষক চাকরিচ্যুত দেশে ফিরলেন ফেঞ্চুগঞ্জ বিএনপির সভাপতি ওহিদুজ্জামান ছুফি চৌধুরী ফেঞ্চুগঞ্জ বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ

সিলেট-৩ আসনের সবার চোখ নির্বাচন কমিশনে

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩

রুমেল আহসান:: সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনের জনগণের সবার চোখ এখন নির্বাচন কমিশনের (ইসি) দিকে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনের তিন প্রার্থী দ্বারস্থ হয়েছেন ইসি’র। আওয়ামী লীগ প্রার্থী ও বর্তমান সংসদ হাবিবুর রহমান হাবিবের প্রার্থিতার বৈধতার বিরুদ্ধে ইসিতে আপিল করেন ওই আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আতিকুর রহমান আতিক। তিনি অভিযোগ করেছেন, নৌকার প্রার্থী হাবিব যুক্তরাজ্যের নাগরিক। গত শুক্রবার নির্বাচন কমিশনে আপিলটি দায়ের করেছেন আতিক। রির্টানিং কর্মকর্তার যাচাই-বাছাইয়ে হাবিব ও আতিক বৈধ প্রার্থী।

 

এর ফলে এ আসনের তিন উপজেলার মানুষের চোখ এখন ইসিতে। আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নবঞ্চিত স্বতন্ত্র প্রার্থী ডা. ইহতেশামুল হক চৌধুরীও দ্বারস্থ হয়েছেন ইসির। আতিকের অভিযোগ, সিলেট-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান বাংলাদেশ ও যুক্তরাজ্যের ভোটার। নির্বাচন কমিশন আইনে আছে দ্ইু দেশের ভোটার হলে প্রার্থী হওয়ার যোগ্যতা থাকবে না। তাই হাবিবের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল করেছেন আতিক।

 

এর আগেও ২০২১ সালে সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে একই অভিযোগ করেন আতিক। তখনও নৌকার প্রার্থী ছিলেন হাবিব। লাঙ্গলের প্রার্থী আতিকের অভিযোগ ছিল হাবিবের দ্বৈত নাগরিকত্ব নিয়ে। ওই বছরের ২৩ জুন নির্বাচন কমিশনের আপিল শুনানিতে হাবিবের মনোনয়ন বৈধতা পায়।

 

মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া ১ শতাংশ ভোটারের স্বাক্ষরে ত্রæটি থাকার অভিযোগে দুলালের প্রার্থিতা বাতিল করেন সিলেট জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা। প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করেছেন ওই স্বতন্ত্র প্রার্থী। আগামী ১২ ডিসেম্বর আপিল আবেদন শুনানি করে সিদ্ধান্ত দেবে নির্বাচন কমিশন।

 

এ আসনে নির্বাচনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। বিএনপি নির্বাচনে না আসায় দলীয় নেতাকর্মীরা নীরব থাকলেও আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থীকে ঘিরে সর্বত্র চলছে আলোচনা। হাট-বাজারের চায়ের দোকান থেকে শুরু করে ভোটাররা প্রার্থীদের নিয়ে নানা আলোচনা-সামলোচনা করছেন। হিসাব কষছেন যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করতে। তবে তিন প্রার্থী ইসির দ্বারস্থ হওয়ায় মনোনয়নের বৈধতা মুখ্য বিষয় হয়ে উঠেছে। আওয়ামী লীগ নেতাকর্মীরা  কেন্দ্র কমিটি গঠন করতে ইউনিয়নে ইউনিয়নে করছেন বর্ধিত সভা। থেমে নেই জাতীয় পাির্টর নেতাকর্মীরাও। ডা. দুলালের মনোনয়ন আপিলের রায়ের দিকে চেয়ে আছেন তার কর্মী-সমর্থকরা।

 

এ বিষয়ে জানতে আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিবকে একাধিকবার মুঠোফোনে কল করলে তিনি রিসিভ করেননি। নির্বাচন কমিশনে হাবিবের বিরুদ্ধে অভিযোগ করার বিষয়ে আতিকুর রহমান আতিক বলেন, ‘হাবিবের প্রার্থিতা কোনোভাবেই বৈধ হতে পারে না। বাংলাদেশের সংবিধান অনুযায়ী- যদি কারো দ্বৈত নাগরিকত্ব থাকে এবং এই দেশে তিনি সংসদ সদস্য প্রার্থী হতে চান তবে ৬ মাস আগে সে দেশের বাংলাদেশ দূতাবাসে সেই নাগরিকত্ব বাতিলের আবেদন করে সারেন্ডার করতে হবে। তখন দূতাবাস থেকে একটি কাগজ দেয়া হবে। সেই ডকুমেন্ট প্রার্থী নির্বাচনী হলফনামার সঙ্গে সংযুক্ত করে দিবেন। কিন্তু হাবিবুর রহমান হাবিব দ্বৈত নাগরিকত্বের বিষয়টিই হলফনামার কোথাও উল্লেখ করেননি।’

এ আসনে ৮ জন প্রার্থী মনোনয়ন জমা দেন। হাবিব, আতিক, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আনোয়ারা হোসেন আফরোজ ও ইসলামী ফ্রন্টের শেখ জাহেদুর রহমান মাসুমের মনোনয়ন বৈধ ঘোষণা করেন জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর