
ফেঞ্চুগঞ্জে এক ব্যক্তির গলাকাটা লাশ পাওয়া গেছে। ফেঞ্চুগঞ্জ-ভাটেরা সড়কের কালাকাটি এলাকার রেললাইনের পাশে এ লাশ পাওয়া যায়।
ধারণা করা হচ্ছে অন্য কোনো স্থানে ওই লোককে হত্যা করে রেললাইনে পাশে লাশ রেখে গেছে হত্যাকারীরা। নিহত ব্যক্তির লাশের পাশে একটি অটোরিকশা (সিএনজি) গাড়ি পাওয়া গেছে। ওই ব্যক্তির মোবাইল ফোন রেললাইনর পাশে মাটিতে পড়ে থাকতে দেখে তার পরিচয় শনাক্ত করছে পুলিশ।
ঘটনাস্থলে থাকা ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম মনা ফেঞ্চুগঞ্জ নিউজকে জানান, নিহত ব্যক্তির নাম লিলু মিয়া। বয়স আনুমানিক ৩০ হবে। তার বাড়ি ভাটেরা এলাকায়। ধারণা করা হচ্ছে সে গাড়ু চালক। ঘটনাস্থলে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ উপস্থিত আছেন।
তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। পুলিশ তদন্ত করছে। নিহতের পরিচয় নিশ্চিত হওয়ার জন্য গাড়ির মালিককে জানানো হয়েছে। রেলওয়ে পুলিশ এসে ও থানা পুলিশ তদন্ত করছেন।
বিস্তারিত আসছে…