ফেঞ্চুগঞ্জে শীতার্ত মানুষের পাশে যুক্তরাজ্য প্রবাসী ফয়সল ফেঞ্চুগঞ্জে শীতার্ত মানুষের পাশে যুক্তরাজ্য প্রবাসী ফয়সল – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. admin@fenchuganjnews.com : admin :
  2. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| রাত ১:০০|
সর্বশেষ :
সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে গাড়ি আটকে ডাকাতি ফেঞ্চুগঞ্জে ‘প্রকৃতির জন্য শিশুরা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে জনগণ বিএনপি প্রার্থীর পাশে রয়েছে: এম.এ মালিক ফেঞ্চুগঞ্জে হাজী সাজ্জাদ আলী শিক্ষা ট্রাস্টের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত  ফেঞ্চুগঞ্জে গণপ্রকৌশল দিবস ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স জেলা কমিটি গঠিত সিলেট জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন ফেঞ্চুগঞ্জের মনিরুজ্জামান খান ফেঞ্চুগঞ্জে ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারি আটক ফেঞ্চুগঞ্জে ৪ জন শিক্ষক চাকরিচ্যুত দেশে ফিরলেন ফেঞ্চুগঞ্জ বিএনপির সভাপতি ওহিদুজ্জামান ছুফি চৌধুরী ফেঞ্চুগঞ্জ বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ

ফেঞ্চুগঞ্জে শীতার্ত মানুষের পাশে যুক্তরাজ্য প্রবাসী ফয়সল

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : শুক্রবার, ২৬ জানুয়ারি, ২০২৪

এ বছর সারা দেশেই বেড়েছে শীতের তীব্রতা। কোথাও কোথাও তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। সারাদেশের মতো ফেঞ্চুগঞ্জেও তীব্র শীতে হতদরিদ্র মানুষ কষ্টে আছেন। শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুক্তরাজ্য প্রবাসী ফয়সল আহমদ।

শুক্রবার (২৬ জানুয়ারি) বিকালে ফেঞ্চুগঞ্জ উপজেলার নয়াবাজারে পাঁচ শতাধিক শীতার্ত মানুষের মধ্যে ফয়সলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়।

সমাজকর্মী আফতাব মিয়ার সভাপতিত্বে ও ফেঞ্চুগঞ্জ উপজেলা তাঁতী লীগের যুগ্ম আহ্বায়ক জাবেদুর রহমান ডেনেসের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য  রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আশফাকুল ইসলাম সাব্বির।

বক্তব্য রাখেন- সাবেক ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা আরমান হোসেন আনু, মাইজগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জালাল আহমদ, স্থানীয় আওয়ামী লীগ নেতা চয়ন দাস, সমাজকর্মী মশিউর রহমান রিপন, মো. আফতাব উদ্দিন, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহবায়ক রেজান আহমেদ শাহ, যুগ্ম আহবায়ক কাবিলুর রহমান সুহেল, রেজাউর রহমান রেজু, ছাত্রলীগ নেতা আকাশ আহমদ, শাহ সৌরভ, ব্যবসায়ী আতিক মিয়া, মঈন উদ্দিন ও লকুছ মিয়া প্রমুখ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর