সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অটোরিকশা স্ট্যান্ড শাখার সাধারণ সম্পাদক নাদিম আহমদ রুবেল। লিখিত বক্তব্যে তিনি বলেন, ফেঞ্চুগঞ্জ ফেরিঘাট এলাকায় মাহমুদ উস সামাদ চৌধুরী চত্ত্বরের পশ্চিম পাশে গাড়ুলী কোনা মৌজায় সরকারি জায়গায় অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছেন মোমিনপুর গ্রামের হারুন মিয়া। এ ব্যাপারে হারুন মিয়াকে একাধিকবার মৌখিকভাবে বাঁধা দিয়ে কোন সদুত্তর না পেয়ে এর প্রতিকার চেয়ে আমরা সওজ বরাবর অভিযোগ করি। পরে বিষয়টি ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) বরাবর অভিযোগ করি। লিখিত আবেদনের দৃশ্যমান কোন পদক্ষেপ না নেওযায় নিরুপায় হয়ে গত ২৪ জানুয়ারি জেলা প্রশাসক বরাবর আবেদন করি।
লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, প্রকাশ্যে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণ করা হচ্ছে। জরুরি ভিত্তিতে তদন্ত সাপেক্ষে অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- ফেরিঘাট অটোরিকশা স্ট্যান্ডের সভাপতি শেখ শওকত আলী, সাবেক সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন দরছ, সহ সভাপতি অমল কর, সাংগঠনিক সম্পাদক কাওসার হোসেন রাজু, সদস্য বুলু মিয়া, হেলাল আহমদ, জুমন আহমদ ও শামসুল ইসলাম প্রমুখ।