ফেঞ্চুগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে আশিঘর ক্রিকেট এসোসিয়েশনের রজতজয়ন্তী উদযাপন ফেঞ্চুগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে আশিঘর ক্রিকেট এসোসিয়েশনের রজতজয়ন্তী উদযাপন – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. admin@fenchuganjnews.com : admin :
  2. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| রাত ১:১৯|
সর্বশেষ :
সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে গাড়ি আটকে ডাকাতি ফেঞ্চুগঞ্জে ‘প্রকৃতির জন্য শিশুরা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে জনগণ বিএনপি প্রার্থীর পাশে রয়েছে: এম.এ মালিক ফেঞ্চুগঞ্জে হাজী সাজ্জাদ আলী শিক্ষা ট্রাস্টের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত  ফেঞ্চুগঞ্জে গণপ্রকৌশল দিবস ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স জেলা কমিটি গঠিত সিলেট জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন ফেঞ্চুগঞ্জের মনিরুজ্জামান খান ফেঞ্চুগঞ্জে ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারি আটক ফেঞ্চুগঞ্জে ৪ জন শিক্ষক চাকরিচ্যুত দেশে ফিরলেন ফেঞ্চুগঞ্জ বিএনপির সভাপতি ওহিদুজ্জামান ছুফি চৌধুরী ফেঞ্চুগঞ্জ বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ

ফেঞ্চুগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে আশিঘর ক্রিকেট এসোসিয়েশনের রজতজয়ন্তী উদযাপন

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৪

ফেঞ্চুগঞ্জে আশিঘর ক্রিকেট এসোসিয়েশনের রজতজয়ন্তী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ফেঞ্চুগঞ্জ উপজেলার হাকালুকি হাওরের হিজলবনে বসেছিল নবীন-প্রবীণের মিলনমেলা। এসোসিয়েশনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ দিনভর নানা আয়োজনে-আড্ডায় সময় কাটান।

শুক্রবার বর্ণাঢ্য আয়োজনে রজতজয়ন্তী পালন করা হয়। উৎসবের আয়োজনে অংশ নেন গ্রামের সবাই। শুরুতে এসোসিয়েশনের সবার পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। এরপর দুপুরের খাবার। শেষে অনুষ্ঠিত হয় হাঁড়ি ভাঙা খেলা ও রাফেল ড্র।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আশিঘর ক্রিকেট এসোসিয়শনের সভাপতি সামিউল হাসান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুুল হালিম কাফি।

এসোসিয়েশনের সহ সভাপতি রেজাউর রহমান কাওসার ও যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশার রুবেলের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ঘিলাছড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লেইছ চৌধুরী, ইউপি সদস্য কয়ছর আহমদ, সাবেক ইউপি সদস্য আব্দুল মচব্বির, জবরুল হোসেন চৌধুরী আলো, সমাজকর্মী রুকুনুজ্জামান চৌধুরী, সায়মুল আরেফিন ফুয়াদ, এসোসিয়েশনের সাবেক সভাপতি আকরামুল হাসান চৌধুরী আকরাম, সাইফুর রহমান সাহেদ, হোসাইন আহমদ চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন মাহফুজুর রহমান সাকিল।

আশিঘর ক্রিকেট এসোসিয়শনের সাধারণ সম্পাদক আজরোফ মাহি বলেন, এসোসিয়শনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের দৃপ্ত পদচারণায় মুখর। এসোসিয়মনের প্রবাসী সদস্যদের ও প্রবাস গমন উপলক্ষে ক্রেষ্ট প্রদান করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর