
ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহীন আহমদ-এর পিতা, সারকারখানা বাজার বণিক সমিতির সভাপতি হাজী লোকমান মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো শোক বার্তায় মরহুমের রুহের আত্মার মাগফেরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান ছাত্রদল নেতারা।
শোক প্রকাশ করেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান রফি, সদস্য সচিব আল মারুফ শাহজাহান , যুগ্ম আহবায়ক হাফিজুল করিম সায়মন, রাহিবুল হাসান সুজন, মাহবুবুর রহমান শাওন ও আলী আহমেদ শিপু।
লোকমান মিয়া শুক্রবার দুপুর ১২টা ৪৫ মিনিটে নিজামপুরস্থ নিজ বাসবভনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।