ফেঞ্চুগঞ্জে প্রবাসীদের সংবর্ধনা দিলেন ইউপি চেয়ারম্যান  ফেঞ্চুগঞ্জে প্রবাসীদের সংবর্ধনা দিলেন ইউপি চেয়ারম্যান  – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| বিকাল ৪:৪৫|
সর্বশেষ :
ফেঞ্চুগঞ্জে দুস্থ শ্রমিকের মধ্যে মোটরভ্যান বিতরণ প্রেমিকের হাত ধরে পালাল মেয়ে, ইউপি সদস্যের বিরুদ্ধে অপহরণ মামলা! জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা ফেঞ্চুগঞ্জের বিউটি রানী পাল বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন তোফায়েল আহমেদ মারা গেছেন সিলেটে বন্ধুর হাতে বন্ধু খুন জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফেঞ্চুগঞ্জে দোয়া মাহফিল সিলেটে কোরবানির পশু জবাই করতে গিয়ে আহত অর্ধশতাধিক ফেঞ্চুগঞ্জে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেনের ওপর হামলা, তীব্র নিন্দা ও জড়িতদের গ্রেপ্তারের দাবি ফেঞ্চুগঞ্জে সার কারখানায় আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, চাঁদাবাজির পাল্টাপাল্টি অভিযোগ

ফেঞ্চুগঞ্জে প্রবাসীদের সংবর্ধনা দিলেন ইউপি চেয়ারম্যান 

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় :শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

৫নং উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবজাল হোসাইন বলেছেন, প্রবাসীরা দেশের সম্পদ। দেশের অর্থনীতির যেসব খাত নিয়ে আমরা গর্ব করতে পারি, তার একটি হচ্ছে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স। গরিব ও অসহায়দের সাহায্যে এগিয়ে আসেন প্রবাসীদের সংগঠনগুলো। চাওয়া-পাওয়ার অনেকটাই নির্ভর করে প্রবাসীদের ওপর ভরসা করে। তাদের সর্বোচ্চটুকু দিয়ে যান পরিবার ও দেশকে। এ জন্য প্রবাসীদের ধন্যবাদ ও অভিনন্দন জানান তিনি।

 

শুক্রবার (২৬) রাতে সিলেট নগরীর একটি রিসোর্টে উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের প্রবাসীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

আয়োজক ইউপি চেয়ারম্যানকে ধন্যবাদ জানিয়ে অতিথিরা বলেন, জন্মভূমি, নাড়ির টান কখনো ভোলা যায় না। আজ আমরা গর্বিত আপনার পক্ষ থেকে এমন মূল্যায়ন পেয়ে। এ ভালোবাসা কখনো ভুলবো না। আজ থেকে আমাদের দায়বদ্ধতা আরও বেড়ে গেল। দেশের উন্নয়নে এলাকার যেকোনো সামাজিক কর্মকাণ্ডে কাজ করে যাবো।

 

শরীফ উদ্দিন তিতনের সভাপতিত্বে ও খন্দকার আহাদের পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, যুক্তরাজ্য প্রবাসী শাহিন মিয়া, সৌদি আরব প্রবাসী হোসাইন আহমদ ও মালয়েশিয়া প্রবাসী জিয়াউল ইসলাম।

 

এ সময় বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের অর্ধশতাধিক প্রবাসীকে ফুলের তোড়া ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT