ফেঞ্চুগঞ্জে চেয়ারম্যান পদপ্রার্থী সাব্বিরের মতবিনিময়  ফেঞ্চুগঞ্জে চেয়ারম্যান পদপ্রার্থী সাব্বিরের মতবিনিময়  – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| রাত ৮:৩৫|
সর্বশেষ :
আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল ঢাকা-সিলেট রুটে ১০০ কিলোমিটার স্পিডে ট্রেন চালানো লক্ষ্য আমাদের: মন্ত্রী আরিফুল পারিবারিক কলহের জের ধরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নি/হ/ত ফেঞ্চুগঞ্জে ঈদ উপহার বিতরণ ফেঞ্চুগঞ্জে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল যুবকের সিলেটের যে বাসায় অ/প/হ/র/ণ চক্রের গোপন আস্তানা: প্রবাসীসহ উ-দ্ধা-র ২, আ-ট-ক ১০ মোগলাবাজারে শ্যালিকার অশ্লীল ভিডিও ফেসবুকে, দুলাভাই গ্রেপ্তার ফেঞ্চুগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেলো নারীর  ডিসি সারোয়ারের বিরুদ্ধে মামলার জন্যে মন্ত্রণালয়ের অনুমতি চাইলেন আদালত ফেঞ্চুগঞ্জে কুরকুছি খাল খননে দায়সারা কাজ, ক্ষুব্ধ এলাকাবাসী

ফেঞ্চুগঞ্জে চেয়ারম্যান পদপ্রার্থী সাব্বিরের মতবিনিময় 

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় :সোমবার, এপ্রিল ২৯, ২০২৪

আসন্ন সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আশফাকুল ইসলাম সাব্বির মতবিনিময় করেছেন।

 

সোমবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় ফেঞ্চুগঞ্জ বাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন।

 

মতবিনিময় অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ঘোষণা দেন সাব্বির।

 

উপজেলা যুবলীগের সদস্য পারভেজ আহমদ ও সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমদ শাহের যৌথ পরিচালনায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন-  ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মামুন আহমেদ নেওয়াজ, সিলেট জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহবুবুল ইসলাম মিছলু, সমাজকর্মী সৈয়দ গোলাম আহাদ, শওকত আলী, আবুল খায়ের ফলক, হেলাল মিয়া, নানু মিয়া, তরু খান, উপজেলা  ছাত্রলীগের আহ্বায়ক রেজান আহমদ শাহ ও যুগ্ম আহ্বায়ক নাঈমুর রহমান নাঈমসহ উপজেলা আওয়ামী ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

 

সভার শুরুতেই পবিত্র কোরআন তেলোয়াত করেন আওয়ামী লীগ নেতা কাজী নুর উদ্দীন।

 

উপজেলা  চেয়ারম্যান পদপ্রার্থী  আশফাকুল ইসলাম সাব্বির বলেন, তৃণমূলের নেতাকর্মী এবং সাধারণ মানুষের সমর্থনের প্রেক্ষিতে প্রার্থী হয়েছি। অনুষ্ঠান শেষে ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাব্বির ফেঞ্চুগঞ্জ বাজারের নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন।

 

তফসিল অনুযায়ী, মনোনয়ন ফরম জমার শেষ তারিখ ২ মে, মনোনয়ন যাচাই-বাছাই ৫ মে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ৮ মে। আপিল নিস্পত্তি ৯ থেকে ১১ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ মে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ ১৩মে এবং ভোট ২৯ মে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT