ফেঞ্চুগঞ্জে প্রতীক পেয়ে প্রচারণায় সাব্বির  ফেঞ্চুগঞ্জে প্রতীক পেয়ে প্রচারণায় সাব্বির  – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| বিকাল ৫:৫৮|
সর্বশেষ :
ফেঞ্চুগঞ্জে দুস্থ শ্রমিকের মধ্যে মোটরভ্যান বিতরণ প্রেমিকের হাত ধরে পালাল মেয়ে, ইউপি সদস্যের বিরুদ্ধে অপহরণ মামলা! জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা ফেঞ্চুগঞ্জের বিউটি রানী পাল বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন তোফায়েল আহমেদ মারা গেছেন সিলেটে বন্ধুর হাতে বন্ধু খুন জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফেঞ্চুগঞ্জে দোয়া মাহফিল সিলেটে কোরবানির পশু জবাই করতে গিয়ে আহত অর্ধশতাধিক ফেঞ্চুগঞ্জে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেনের ওপর হামলা, তীব্র নিন্দা ও জড়িতদের গ্রেপ্তারের দাবি ফেঞ্চুগঞ্জে সার কারখানায় আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, চাঁদাবাজির পাল্টাপাল্টি অভিযোগ

ফেঞ্চুগঞ্জে প্রতীক পেয়ে প্রচারণায় সাব্বির 

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় :সোমবার, মে ১৩, ২০২৪

ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন। পছন্দ অনুযায়ী উপজেলা চেয়ারম্যান পদে প্রতীক পেয়ে প্রচারণায় নেমেছেন আশফাকুল ইসলাম সাব্বির।

 

সোমবার (১৩ মে) সন্ধ্যায় দক্ষিণ ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও বাজারে তিনি আনারস মার্কায় ভোট চেয়ে গণসংযোগ করেন।

 

আশফাকুল ইসলাম সাব্বির বলেন, ভোটাররা যেন কেন্দ্রে এসে ২৯ মে ভোট দেয়। যাকে ইচ্ছা তাকেই ভোট দিতে পারবে। আমি আশা করব, সবাই যেন আমাকেই ভোট দেয় কিন্তু যদি তাও না দেয় কোনো আপত্তি নেই। আমি চাই সবাই যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

 

তিনি আরও বলেন, উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে নিতে ও স্মার্ট, গ্রীণ ও ক্লিন উপজেলা হিসেবে ফেঞ্চুগঞ্জকে গড়ে তুলতে আমি কাজ করব। জনগণের মতামতের ভিত্তিতে, মানুষের দুর্ভোগ লাঘবে আমি সচেষ্ট থাকবো। হযরত শাহ মালুম (রহ:) স্মৃতি বিজড়িত ফেঞ্চুগঞ্জ উপজেলা হবে একটি রোল মডেল উপজেলা।

 

সোমবার সকালে সিলেট জেলা নির্বাচন অফিস থেকে প্রতীক বরাদ্দ দেওয়ার পরপরই হযরত শাহজালাল (রহ:) মাজার জিয়ারত করে প্রচারণা শুরু করেন সাব্বির।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT