ফেঞ্চুগঞ্জে জমানো টাকা দিয়ে বন্যার্ত মানুষের মধ্যে অনুদান বিতরণ করেছেন শিক্ষার্থীরা। শুক্রবার বিকেলে ফেঞ্চুগঞ্জ উপজেলার ছত্তিশ গ্রামে উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাকুল ইসলাম সাব্বির এ অনুদান বিতরণ করেন।
উপজেলার পিঠাইটিকর ও ছত্তিশ গ্রামে বন্যা কবলিত শতাধিক পরিবারের মধ্যে এ অনুদান বিতরণ করা হয়।
জানা যায়, ফেঞ্চুগঞ্জের ছত্তিশ গ্রামের শিক্ষার্থী লামিয়া জান্নাত তানিশা, হাদিয়া জান্নাত ইভা, তানজিয়া জান্নাত ছায়মা, তাসনিয়া জান্নাত নৌরিন, তাওহিদুর রহমান মিরাজ, তুলি আহমদ তিশা, হুমায়রা আহমদ তিশমা ও সানজিদা বিনতের জমানো টাকায় বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন।
লামিয়া জান্নাত তানিশা বলেন, আমার বাবা সাহিল আহমদ একজন সমাজকর্মী। আমার বাবার বিভিন্ন সামাজিক কর্মকান্ড আমাদের অনুপ্রেরণা জোগায়। আমি ও আমার বোন, আমার কার্জিন এবং আমার সহপাঠীরা মিলে উদ্যোগ নিয়েছি বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর। তাই আমাদের জমানো টাকা দিয়ে পানিবন্দী মানুষের মুখে হাসি ফুটানোর জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।
এ সময় উপস্থিত ছিলেন- ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান মিয়া লছমান, জমির হোসেন, মুহিবুর রহমান ফতই, জয়ফুর রহমান পারভেজ, সাফিল আহমদ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নাঈমুর রহমান নাঈম, রাসেল আহমদ শাহ, হোসাইন মালিক ও হাবিবুল্লাহ প্রমুখ।