ফেঞ্চুগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি ফেঞ্চুগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. admin@fenchuganjnews.com : admin :
  2. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| রাত ১:১৪|
সর্বশেষ :
সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে গাড়ি আটকে ডাকাতি ফেঞ্চুগঞ্জে ‘প্রকৃতির জন্য শিশুরা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে জনগণ বিএনপি প্রার্থীর পাশে রয়েছে: এম.এ মালিক ফেঞ্চুগঞ্জে হাজী সাজ্জাদ আলী শিক্ষা ট্রাস্টের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত  ফেঞ্চুগঞ্জে গণপ্রকৌশল দিবস ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স জেলা কমিটি গঠিত সিলেট জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন ফেঞ্চুগঞ্জের মনিরুজ্জামান খান ফেঞ্চুগঞ্জে ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারি আটক ফেঞ্চুগঞ্জে ৪ জন শিক্ষক চাকরিচ্যুত দেশে ফিরলেন ফেঞ্চুগঞ্জ বিএনপির সভাপতি ওহিদুজ্জামান ছুফি চৌধুরী ফেঞ্চুগঞ্জ বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ

ফেঞ্চুগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪

 

কেন্দ্রীয় নির্দেশনায় ফেঞ্চুগঞ্জ উপজেলায় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছে বিএনপির একটি প্রতিনিধি দল।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাতে ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়নে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন প্রতিনিধি দলের সদস্যরা।

পরিদর্শনকালে সিলেট জেলা বিএনপি যুগ্ম সম্পাদক ও ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ওহিদুজ্জামান ছুফি চৌধুরী জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশে দেশের সকল মণ্ডপে শান্তি-শৃঙ্খলা রক্ষায় কাজ করছে বিএনপি। কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের নানা বিষয় খোঁজখবর নেওয়া হচ্ছে। এর অংশ হিসাবে ফেঞ্চুগঞ্জে পরিদর্শন ও সার্বিক বিষয়ে সরেজমিনে প্রতিনিধি দল। উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীরা তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারে সে বিষয় বিএনপি সজাগ রয়েছে।

এসময় মণ্ডপ সংশ্লিষ্ট ও সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ সঙ্গে মতবিনিময় করেন তারা। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এ ধর্মীয় উৎসবের শান্তি শৃঙ্খলাসহ নানা বিষয়ে খোঁজখবর নেওয়া হয়।

পরিদর্শন কার্যক্রমে ঘিলাছড়া ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন পূর্বে মতবিনিময়  সভা অনুস্টিত হয়। মতবিনিময় সভায় ঘিলাছড়া ইউনিয়ন বিএনপি’র  সভাপতি রুহুল আমিনের  সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক আব্দুল গনি তাজীবুরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপি যুগ্ম সম্পাদক ও ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির  সভাপতি ওহিদুজ্জামান ছুফি চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন- উপজেলা বিএনপির সহ সভাপতি  রেজাউর রহমান চৌধুরী রাজু, ফখরুল ইসলাম পাপলু, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আসাদুর রহমান রুহেল, শহিদুল ইসলাম খান কয়েস, বিএনপি’র সহ সাধারণ সম্পাদক সাজু আহমদ খান, ১ নং ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি জহিরুল ইসলাম তানিম, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শাহিন আহমদ, প্রচার সম্পাদক দিনার আহমদ শাহ, শেখ ওয়েছ আহমদ  মিটু, উপজেলা বিএনপির সহ- ছাত্র বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম নাহিদ, সাবেক ছাত্রনেতা আল্মগীর হোসেন, যুবনেতা সিমুল, নাছির উদ্দিন লিটন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাহিবুল হাসান চৌধুরী সুজন, হাফিজুর করিম সায়মন, সিলেট জাসাস এর যুগ্ম আহবায়ক কমল হাসান বাবর, ছুটন মিয়া, আল্মগীর হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাহবুব রহমান সাওন, ৩ নং ঘিড়াছড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি বাহার আহমেদ,উপজেলা বিএনপি নেতা রুয়েল চৌধুরী,রাহিম আহমেদ, জুনেদ আহমদ ও যুবনেতা সিমুল প্রমুখ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর