বিএনপি নেতা ছুটনের মৃত্যুতে ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি’র শোক বিএনপি নেতা ছুটনের মৃত্যুতে ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি’র শোক – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| বিকাল ৪:৩৫|
সর্বশেষ :
ফেঞ্চুগঞ্জে দুস্থ শ্রমিকের মধ্যে মোটরভ্যান বিতরণ প্রেমিকের হাত ধরে পালাল মেয়ে, ইউপি সদস্যের বিরুদ্ধে অপহরণ মামলা! জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা ফেঞ্চুগঞ্জের বিউটি রানী পাল বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন তোফায়েল আহমেদ মারা গেছেন সিলেটে বন্ধুর হাতে বন্ধু খুন জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফেঞ্চুগঞ্জে দোয়া মাহফিল সিলেটে কোরবানির পশু জবাই করতে গিয়ে আহত অর্ধশতাধিক ফেঞ্চুগঞ্জে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেনের ওপর হামলা, তীব্র নিন্দা ও জড়িতদের গ্রেপ্তারের দাবি ফেঞ্চুগঞ্জে সার কারখানায় আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, চাঁদাবাজির পাল্টাপাল্টি অভিযোগ

বিএনপি নেতা ছুটনের মৃত্যুতে ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি’র শোক

প্রেস বিজ্ঞপ্তি
  • আপডেটের সময় :শুক্রবার, নভেম্বর ২৯, ২০২৪

 

ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি খায়রুল হক ছুটনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

শুক্রবার (২৯ নভেম্বর) সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ শোকবাণী জানান ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতারা।

এতে বলা হয়, “ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি খায়রুল হক ছুটনের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত”।

“এই বিএনপি নেতার মৃত্যুতে ফেঞ্চুগঞ্জ বিএনপি’র এক নিবেদিতপ্রাণ ব্যক্তিকে হারালো। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি, আদর্শ ও দর্শনের একান্ত অনুসারী ছিলেন তিনি”।

ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ওহিদুজ্জামান চৌধুরী ছুফি ও সাধারণ সম্পাদক তছলিম আহমদ নেহার মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।

শুক্রবার ভোরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ছুটন। ফেঞ্চুগঞ্জ উপজেলার ছত্তিশ গ্রামে বিএনপি নেতা খায়রুল হক ছুটনের বাড়ি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT