ফেঞ্চুগঞ্জে হযরত শাহ মালুম (রহ.) মাজারে ওরস মোবারক সংক্ষিপ্ত করা হচ্ছে  ফেঞ্চুগঞ্জে হযরত শাহ মালুম (রহ.) মাজারে ওরস মোবারক সংক্ষিপ্ত করা হচ্ছে  – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| রাত ৮:০৭|
সর্বশেষ :
আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল ঢাকা-সিলেট রুটে ১০০ কিলোমিটার স্পিডে ট্রেন চালানো লক্ষ্য আমাদের: মন্ত্রী আরিফুল পারিবারিক কলহের জের ধরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নি/হ/ত ফেঞ্চুগঞ্জে ঈদ উপহার বিতরণ ফেঞ্চুগঞ্জে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল যুবকের সিলেটের যে বাসায় অ/প/হ/র/ণ চক্রের গোপন আস্তানা: প্রবাসীসহ উ-দ্ধা-র ২, আ-ট-ক ১০ মোগলাবাজারে শ্যালিকার অশ্লীল ভিডিও ফেসবুকে, দুলাভাই গ্রেপ্তার ফেঞ্চুগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেলো নারীর  ডিসি সারোয়ারের বিরুদ্ধে মামলার জন্যে মন্ত্রণালয়ের অনুমতি চাইলেন আদালত ফেঞ্চুগঞ্জে কুরকুছি খাল খননে দায়সারা কাজ, ক্ষুব্ধ এলাকাবাসী

ফেঞ্চুগঞ্জে হযরত শাহ মালুম (রহ.) মাজারে ওরস মোবারক সংক্ষিপ্ত করা হচ্ছে 

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় :শনিবার, ডিসেম্বর ১৪, ২০২৪
সিলেটে ওলিকুলের শিরোমণি হযরত শাহজালাল (রহ.) সফরসঙ্গী ও ৩৬০ আউলিয়ার অন্যতম ফেঞ্চুগঞ্জে হযরত শাহ মালুম(রহ.) মাজার শরীফে এবার বার্ষিক ওরস মোবারক সংক্ষিপ্ত করা হচ্ছে।
প্রতি বছর ২রা, ৩রা ও ৪ঠা জানুয়ারি বার্ষিক ওরস মোবারক অনুষ্ঠিত হয়। যা চিরাচরিত প্রথা অনুযায়ী অনুষ্ঠিত হলেও এবার পবিত্র ওরশ সংক্ষিপ্ত করা হবে। ২০২৫ সালের ২রা জানুয়ারি, রোজ বৃহস্পতিবার বাদ ফজর খতমে কোরআন, বাদ জোহর গিলাফ ছড়ানো, দোয়া মাহফিল ও তবারক বিতরণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হবে।
দূরদূরান্ত থেকে যারা মাজার শরীফে কাফেলা ও মাজার সংলগ্ন বিভিন্ন স্থানে দোকানপাট দেয়ার জন্য আসেন, তাদের না আসার জন্য বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে। বিধিনিষেধ দেওয়ার পরও যারা এ ধরনের কার্যকলাপের সাথে সম্পৃক্ত থাকবেন, তাদের কোনো দায় মাজার কর্তৃপক্ষ নিবেন না।
বিষয়টি দরগাহ-ই হযরত শাহ মালুম (রহ.) মাজারের খাদেম মো. আবুল হোসেন শাহ ও মো. রাসেল আহমদ শাহ নিশ্চিত করে সবাইকে  সার্বিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT