ফেঞ্চুগঞ্জে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা এবং ভিডিও প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহযোগিতায় বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলার ১নং ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদের সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস ছামাদের সভাপতিত্বে ও প্রকল্পের উপজেলা সমন্বয়কারী সীমা রাণী নাথের পরিচালনায় বক্তব্য রাখেন- ইউপি সদস্য রজত কুমার দেব, ইফতেখার উদ্দিন ফেদল, বাচ্চু মিয়া, কবিরুল ইসলাম, জুবেদ আহমদ, জয়নুল ইসলাম, আশাকুর রহমান, মহিলা সদস্য ফাতেমা ইসলাম মীরা, আছিয়া বেগম ও সাংবাদিক রুমেল আহসান প্রমুখ।
প্রকল্পের বিভিন্ন কার্যক্রম জনসচেতনতার লক্ষে তুলে ধরেন। এছাড়াও সচেতনতা মূলক ভিডিও চিত্র প্রদর্শন করেন গ্রাম আদালত কো-অর্ডিনেটর সীমা রাণী নাথ। মতবিনিময় সভায় ইউনিয়নের সকল শ্রেনীর পেশাজীবী মানুষ সচেতনতা মূলক মতবিনিময় সভায় অংশ গ্রহন করেন ।