ফেঞ্চুগঞ্জে যে গ্রামের শত শত পরিবার পানিবন্দী ফেঞ্চুগঞ্জে যে গ্রামের শত শত পরিবার পানিবন্দী – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. admin@fenchuganjnews.com : admin :
  2. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| রাত ১:০০|
সর্বশেষ :
সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে গাড়ি আটকে ডাকাতি ফেঞ্চুগঞ্জে ‘প্রকৃতির জন্য শিশুরা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে জনগণ বিএনপি প্রার্থীর পাশে রয়েছে: এম.এ মালিক ফেঞ্চুগঞ্জে হাজী সাজ্জাদ আলী শিক্ষা ট্রাস্টের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত  ফেঞ্চুগঞ্জে গণপ্রকৌশল দিবস ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স জেলা কমিটি গঠিত সিলেট জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন ফেঞ্চুগঞ্জের মনিরুজ্জামান খান ফেঞ্চুগঞ্জে ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারি আটক ফেঞ্চুগঞ্জে ৪ জন শিক্ষক চাকরিচ্যুত দেশে ফিরলেন ফেঞ্চুগঞ্জ বিএনপির সভাপতি ওহিদুজ্জামান ছুফি চৌধুরী ফেঞ্চুগঞ্জ বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ

ফেঞ্চুগঞ্জে যে গ্রামের শত শত পরিবার পানিবন্দী

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : শনিবার, ১৮ জুন, ২০২২

ফেঞ্চুগঞ্জ উপজেলার গয়াসী গ্রাম। গ্রামের দুপাশে দুটি নদী৷ কুশিয়ারা ও জুড়ী। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে কুশিয়ারা ও জুড়ী নদীর পানি উপচে পুরো গ্রামবাসী পানিবন্দী।

গয়াসী গ্রামের প্রায় তিন শতাধিক পরিবারের হাজারো লোকজন পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন। পৌঁছে নি কোনো ত্রাণ সহায়তা। সংকট দেখা দিয়েছে গো-খাদ্যের। গবাদিপশু নিয়ে বিপাকে পড়েছেন গ্রামবাসী।

সরেজমিনে গিয়ে দেখা যায়, গ্রামের এক বাড়ি থেকে আরেক বাড়ি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কারো বসত ঘরের আঙিনায় পানি৷ আবার কারো ঘরে হাঁটু সমান পানি। কেউ কেউ ঘরের মেঝেতে ইট বিছিয়ে কোনো রকমে চলাচল করছেন।

গয়াসী গ্রামের কৃপা বিশ্বাস, শ্যামল বিশ্বাস ও রাহুল বিশ্বাস জানান, দু-তিন ধরে পুরো গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। অনেকের ঘরে কোমর সমান পানি হওয়ায় গঙ্গাপুর ও মানিকোনা এলাকায় আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন। আবার কেউ কেউ ঘরে বাঁশ দিয়ে সাঁকো ও মেছাং বানিয়ে কোনো রকমে চলাচল করছেন।

তাঁরা অভিযোগ করে বলেন, পানিবন্দী হলেও আমরা কোনো ত্রাণ সহায়তা পাচ্ছি না। ত্রাণ তো দূরের কথা, কেউ দেখতে আসছে না।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর