ফেঞ্চুগঞ্জে ভয়াবহ বন্যার আশঙ্কা, কুশিয়ারার পানি বৃদ্ধি ফেঞ্চুগঞ্জে ভয়াবহ বন্যার আশঙ্কা, কুশিয়ারার পানি বৃদ্ধি – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. admin@fenchuganjnews.com : admin :
  2. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| রাত ১১:৪৫|
সর্বশেষ :
সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে গাড়ি আটকে ডাকাতি ফেঞ্চুগঞ্জে ‘প্রকৃতির জন্য শিশুরা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে জনগণ বিএনপি প্রার্থীর পাশে রয়েছে: এম.এ মালিক ফেঞ্চুগঞ্জে হাজী সাজ্জাদ আলী শিক্ষা ট্রাস্টের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত  ফেঞ্চুগঞ্জে গণপ্রকৌশল দিবস ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স জেলা কমিটি গঠিত সিলেট জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন ফেঞ্চুগঞ্জের মনিরুজ্জামান খান ফেঞ্চুগঞ্জে ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারি আটক ফেঞ্চুগঞ্জে ৪ জন শিক্ষক চাকরিচ্যুত দেশে ফিরলেন ফেঞ্চুগঞ্জ বিএনপির সভাপতি ওহিদুজ্জামান ছুফি চৌধুরী ফেঞ্চুগঞ্জ বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ

ফেঞ্চুগঞ্জে ভয়াবহ বন্যার আশঙ্কা, কুশিয়ারার পানি বৃদ্ধি

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : রবিবার, ১৯ জুন, ২০২২

সিলেটে কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে করে ফেঞ্চুগঞ্জে ভয়াবহ বন্যার আশঙ্কা করছেন স্থানীয়রা। তবে পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

গত ২৪ ঘণ্টায় কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ পয়েন্টে পানি ৩০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

ফেঞ্চুগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীর তীরবর্তী ভেলকোনা, সুলতানপুর, সুড়িকান্দি, সাইলকান্দি, গয়াসী, পিঠাইটিকর, ছত্তিশ, বারোহাল, বাঘমারা, জেটিঘাট, পূর্ব যুধিষ্ঠিপুর, চানপুর গ্রামের হাজারো মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন।

গ্রাম থেকে গ্রাম বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মানুষের যাতায়াতের একমাত্র ভরসা এখন নৌকা। ফেঞ্চুগঞ্জ বাজারের ৯০ শতাংশ সড়ক বন্যার পানিতে তলিয়ে গেছে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সিলেট কার্যালয় সূত্রে জানা যায়, উজানে বৃষ্টি হচ্ছে। সিলেটে আজ ভারী বর্ষণ কম হওয়ায় সুরমা নদীর পানি কমতে শুরু করেছে। কুশিয়ারা নদীর পানিও কমবে।

সিলেট জেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী গোলাম বারী বলেন, আগামী ২১ জুন পর্যন্ত বন্যার পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। এরপর পানি কমতে পারে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর