ফেঞ্চুগঞ্জে আরও দুই সপ্তাহ বন্যার ভোগান্তির শঙ্কা ফেঞ্চুগঞ্জে আরও দুই সপ্তাহ বন্যার ভোগান্তির শঙ্কা – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| বিকাল ৫:৫৯|
সর্বশেষ :
ফেঞ্চুগঞ্জে দুস্থ শ্রমিকের মধ্যে মোটরভ্যান বিতরণ প্রেমিকের হাত ধরে পালাল মেয়ে, ইউপি সদস্যের বিরুদ্ধে অপহরণ মামলা! জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা ফেঞ্চুগঞ্জের বিউটি রানী পাল বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন তোফায়েল আহমেদ মারা গেছেন সিলেটে বন্ধুর হাতে বন্ধু খুন জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফেঞ্চুগঞ্জে দোয়া মাহফিল সিলেটে কোরবানির পশু জবাই করতে গিয়ে আহত অর্ধশতাধিক ফেঞ্চুগঞ্জে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেনের ওপর হামলা, তীব্র নিন্দা ও জড়িতদের গ্রেপ্তারের দাবি ফেঞ্চুগঞ্জে সার কারখানায় আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, চাঁদাবাজির পাল্টাপাল্টি অভিযোগ

ফেঞ্চুগঞ্জে আরও দুই সপ্তাহ বন্যার ভোগান্তির শঙ্কা

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় :সোমবার, জুন ২০, ২০২২

ফেঞ্চুগঞ্জে বন্যার কবলে পড়েছেন প্রায় অর্ধলক্ষাধিক মানুষ, তাদের এই দুর্ভোগ আরও সপ্তাহ দুয়েক স্থায়ী হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তবে দুর্যোগ মোকাবেলার দায়িত্বে থাকা কর্মকর্তারা বলছেন, বন্যার কারণে যে ক্ষয়ক্ষতি হবে, তা সামলে নিতে সহায়তার জন্য সরকারের প্রস্তুতি রয়েছে।

কয়েক দিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে এবার সিলেটে ভয়াবহ বন্যা হয়েছে। চারদিন আগে কুশিয়ারা নদীর পানি উপচে ফেঞ্চুগঞ্জে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়। বন্যার পানিতে তলিয়ে গেছে সড়ক। গ্রাম থেকে গ্রাম বিচ্ছিন্ন।

সিলেট পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. গোলাম বারী ফেঞ্চুগঞ্জ নিউজকে বলন, সিলেট শহরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হতে না হতে ফের কুশিয়ারা পানি বৃদ্ধি পাচ্ছে। উজানে প্রচুর বৃষ্টি হচ্ছে। সিলেটেও মুষলধারে বৃষ্টি হওয়ায় পানি বাড়ছে।

তিনি আরও বলেন, ইতোমধ্যে সপ্তাহখানেক চলে গেল বন্যা পরিস্থিতি। এখন বন্যার অবস্থান মাঝারি রূপ নিচ্ছে। তার মানে আরও ১০-১২ দিন দুর্ভোগ থাকছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT