ফেঞ্চুগঞ্জে ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারি আটক ফেঞ্চুগঞ্জে ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারি আটক – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
| | | | |

ফেঞ্চুগঞ্জে ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারি আটক

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় :Saturday, October 18, 2025

ফেঞ্চুগঞ্জে ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত সেলিম ওরফে কলা মাস্তান উপজেলার মল্লিকপুর গ্রামের বাসিন্দা। শুক্রবার সন্ধ্যায় ফেঞ্চুগঞ্জ কুশিয়ারা রেলসেতু এলাকায় থেকে তাকে আটক করা হয়।

 

পুলিশ জানায়, আটককৃত সেলিমের কাছ থেকে ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে একাধিক মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।

 

ফেঞ্চুগঞ্জ থানার ওসি মনিরুজ্জামান খান বলেন, আটককৃত আসামিকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফেঞ্চুগঞ্জ থানায় মামলা রুজু করে শনিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৬ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT