ফেঞ্চুগঞ্জে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেঞ্চুগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন শাখার উদ্যোগে মঙ্গলবার (০৬ জানুয়ারি) বিকেলে দক্ষিণ ফেঞ্চুগঞ্জ মাইজগাঁওয়ে জামেয়া ইসলামীয়া মাদ্রাসায় শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর ওয়াহিদুর রহমান খান, আব্দুস সালাম ছানা, আসমতুর রহমান, সুয়েজ আহমদ সোহেল সহ আরও অনেকেই।
সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কোরআন হাদিছের আলোকে একটি ইনসাফপূর্ণ রাষ্ট্র গঠন করতে চায় যেখানে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, সুদ ও ঘুষ এর কোন স্থান নেই। আর, এই কাজে সহযোগিতার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী মানবিক কর্মসূচির অংশ হিসেবে সবসময়ই গরিব, অসহায় ও দুঃস্থদের পাশে থাকে। তারই ধারাবাহিকতায় এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে। যারা এই কাজ বাস্তবায়নে বিভিন্নভাবে সহযোগিতা করেছে তাদেরকে এ সময় ধন্যবাদ জানানো হয়।