খালখনন কর্মসূচি উৎপাদন বৃদ্ধি ও বন্যা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: এম এ মালিক খালখনন কর্মসূচি উৎপাদন বৃদ্ধি ও বন্যা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: এম এ মালিক – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| রবিবার| রাত ৪:২৭|
সর্বশেষ :
সিলেটে দিনদুপুরে ছিনতাই, তবু অধরা ছিনতাইকারীরা খালখনন কর্মসূচি উৎপাদন বৃদ্ধি ও বন্যা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: এম এ মালিক বৃহস্পতিবার থেকে বালাগঞ্জে ফেরি চালু হবে: এম এ মালিক সিলেটে মোটর সাইকেল ক্রয় বিক্রয়ে যে নির্দেশনা দিল পুলিশ বিদ্যুতে ৪৫ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে অন্তর্বর্তীকালীন সরকার তাজুলের বিরুদ্ধে কোটি টাকার ‘রাজসাক্ষী বাণিজ্যের’ অভিযোগ জুলাই যোদ্ধা ইব্রাহিমকে কু/পি/য়ে জ/খম সিলেটের যেসব এলাকায় সোমবার ৮ ঘন্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের ইবনে সিনা হাসপাতালের বিরুদ্ধে ফের ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ ২৩ লাখ কোটি টাকার বেশি ঋণের বোঝা নিয়ে যাত্রা করছে বিএনপি সরকার

খালখনন কর্মসূচি উৎপাদন বৃদ্ধি ও বন্যা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: এম এ মালিক

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় :বুধবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৬

সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক বলেছেন, চলমান খালখনন কর্মসূচি কৃষি উৎপাদন বৃদ্ধি এবং বন্যা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৫) দুপুর ২টায় উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মল্লিকপুর এলাকায় খালখনন কার্যক্রম পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি জানান, এই কর্মসূচির মাধ্যমে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ—এই তিনটি উপজেলা সরাসরি উপকৃত হবে। তিনি দাবি করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর সময় শুরু হওয়া খাল পুনঃখনন উদ্যোগের ধারাবাহিকতায় তারেক রহমান-এর নেতৃত্বে দেশব্যাপী নতুন করে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে, যা কৃষি ও পরিবেশে ইতিবাচক প্রভাব ফেলবে। খাল পুনঃখনন শুধু পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নই করবে না, বরং কৃষকদের উৎপাদন বৃদ্ধি এবং বন্যা নিয়ন্ত্রণেও কার্যকর ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন তিনি।

স্মৃতিচারণ করে এম এ মালিক বলেন, ১৯৭৫ সাল থেকে জাতীয়তাবাদী আদর্শের অংশ হিসেবে খালখনন ও উন্নয়নমূলক বিভিন্ন কর্মসূচিতে তিনি যুক্ত রয়েছেন। ১৯৭৭ সালে শহীদ জিয়াউর রহমানের উদ্যোগে পরিচালিত খালখনন আন্দোলনেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন তিনি।

তিনি আরও জানান, ইতোমধ্যে সিলেট-৩ আসনের আওতাধীন দাউদপুর ও মল্লিকপুরে খালখনন কার্যক্রম শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে বালাগঞ্জ উপজেলাতেও এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এম এ মালিক বলেন, “সিলেট-৩ আসনের মানুষ আমাকে ভোট দিয়ে কাজ করার সুযোগ দিয়েছেন। ইনশাআল্লাহ আমরা তিনটি উপজেলাকে মডেল এলাকায় রূপান্তর করব।”

এ সময় তিনি আরও বলেন, শুধু খাল নয়—সুরমা, কুশিয়ারা ও অন্যান্য ছোট নদী পুনঃখননেরও পরিকল্পনা রয়েছে। এসব নদীর নাব্যতা ফিরিয়ে আনতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

পরিদর্শনকালে সরকারি কর্মকর্তাবৃন্দ, স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। এ সময় তিনি প্রশাসন, দলীয় নেতাকর্মী এবং ভোটারদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT