ফেঞ্চুগঞ্জে এতিম শিশুদের মধ্যে ঈদ উপহার বিতরণ ফেঞ্চুগঞ্জে এতিম শিশুদের মধ্যে ঈদ উপহার বিতরণ – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শনিবার| সকাল ১১:৩১|
সর্বশেষ :
সিলেটে ক্যান্সার রোগীদের ফ্রি চিকিৎসা দিয়েছে চীনের মডার্ন ক্যান্সার হসপিটাল ফেঞ্চুগঞ্জের শাহজালাল সার কারখানা একমাস বন্ধ ফেঞ্চুগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ওজনে কম দেওয়ার অভিযোগ ডিলারের বিরুদ্ধে ফেঞ্চুগঞ্জে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ফেঞ্চুগঞ্জে এতিম শিশুদের মধ্যে ঈদ উপহার বিতরণ আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল ঢাকা-সিলেট রুটে ১০০ কিলোমিটার স্পিডে ট্রেন চালানো লক্ষ্য আমাদের: মন্ত্রী আরিফুল পারিবারিক কলহের জের ধরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নি/হ/ত ফেঞ্চুগঞ্জে ঈদ উপহার বিতরণ ফেঞ্চুগঞ্জে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল যুবকের

ফেঞ্চুগঞ্জে এতিম শিশুদের মধ্যে ঈদ উপহার বিতরণ

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় :বুধবার, মার্চ ১৮, ২০২৬

 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেটের ফেঞ্চুগঞ্জে কানাডা প্রবাসী মেরাজুল ইসলাম নাহেল-এর পক্ষ থেকে এতিম শিশুদের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

 

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও আল মাহাব্বাহ ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসায় এ ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন- ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক বদরুজ্জামান তানভীর, ফারুক আলী, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের সদস্য মোস্তাফিজুর রহমান কিনেল ও নাসিম আহমদ।

 

এসময় শিশুরা ঈদের নতুন জামা পেয়ে খুব খুশি হন। মেজারুল ইসলাম নাহেলের পক্ষ থেকে প্রতিবছর ফেঞ্চুগঞ্জ উপজেলার বিভিন্ন জায়গায় এতিমখানা ও মাদ্রাসার শিশুদের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়।  ভবিষ্যতেও অসহায় শিশুদের জন্য সহায়তা অব্যাহত থাকবে বলে জানানো হয়।

 

উল্লেখ্য, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের সর্বকনিষ্ঠ পুত্র মেজারুল ইসলাম নাহেল।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT