ফেঞ্চুগঞ্জে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ফেঞ্চুগঞ্জে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| শনিবার| সকাল ১১:৩৮|
সর্বশেষ :
সিলেটে ক্যান্সার রোগীদের ফ্রি চিকিৎসা দিয়েছে চীনের মডার্ন ক্যান্সার হসপিটাল ফেঞ্চুগঞ্জের শাহজালাল সার কারখানা একমাস বন্ধ ফেঞ্চুগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির চাল ওজনে কম দেওয়ার অভিযোগ ডিলারের বিরুদ্ধে ফেঞ্চুগঞ্জে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ফেঞ্চুগঞ্জে এতিম শিশুদের মধ্যে ঈদ উপহার বিতরণ আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল ঢাকা-সিলেট রুটে ১০০ কিলোমিটার স্পিডে ট্রেন চালানো লক্ষ্য আমাদের: মন্ত্রী আরিফুল পারিবারিক কলহের জের ধরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নি/হ/ত ফেঞ্চুগঞ্জে ঈদ উপহার বিতরণ ফেঞ্চুগঞ্জে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল যুবকের

ফেঞ্চুগঞ্জে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট
  • আপডেটের সময় :বুধবার, মার্চ ২৫, ২০২৬

ফেঞ্চুগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) দুপুরে ফেঞ্চুগঞ্জ সদরের রাজনপুর গ্রামে একটি কমিউনিটি সেন্টারে এ ঈদ পুনর্মিলনী করা হয়।

 

ফেঞ্চুগঞ্জ উপজেলা জামায়াতের আমীর ইমরান আহমদ চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান।

নেতৃবৃন্দ ও সংগঠনের সকল স্থরের কর্মীবৃন্দের সাথে ঈদের শুভেচছা বিনিময় করেন ও আগামীর নতুন বাংলাদেশ গড়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।


প্রধান অতিথির বক্তব্যে মাওলানা হাবিবুর রহমান বলেন- দির্ঘ সিয়াম সাধনার শিক্ষা যেন আমাদের বাকি ১১টি মাস কাজে লাগাতে পারি। রাষ্ট্রের নেতৃত্বের জন্য আমাদেরকে সৎ, দক্ষ ও খোদাবিরু মানুষ তৈরি করতে হবে। তিনি বলেন গত জাতীয় নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে জামায়াতের বিজয়কে ছিনিয়ে নেয়া হয়েছে, তবুও দেশের বৃহত্তর স্বার্থে জামায়াত সেটি মেনে নিয়েছে। কিন্তু স্থানিয় নির্বাচনে যদি কোন ইঞ্জিনিয়ারিং করা হয় তাহলে জামায়ত দেশের মানুষকে নিয়ে এর কঠিন জবাব দিতে প্রস্তুত। তিনি আরও বলেন- বিএনপি সরকার জুলাই সনদ নিয়ে টালবাহানা শুরু করছে। তারা সংবিধানের দুহাই দিয়ে জুলাই সনদ বাস্তবায়নে বাধাগ্রস্ত করছে এবং সেটা জুলাই অভ্যুত্থানের শহিদদের সাথে অবিচারের সামিল। বিএনপি সরকার ঋণখেলাপি ও দুর্নীতিবাজদের দেশের গুরুত্বপূর্ণ স্থানে বসিয়ে দেশকে আবারও দুর্নীতিতে চ্যাম্পিয়ন করা ষড়যন্ত্র করছে। তিনি প্রধানমন্ত্রীকে দেশের স্বার্থ রক্ষা এবং জনকল্যাণ নিশ্চিত করার আহ্বান জানান।

 

বিশেষ অতিথির বক্তব্যে সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদিন বলেন- ইসলামকে জানতে হলে আমাদেরকে ক্বোরআন-হাদিসের সাথে সম্পর্ক আরও বাড়াতে হবে। আগামি স্থানীয় নির্বাচনে সৎ ও খোদাভিরু মানুষকে নির্বাচিত করার তাগিদ দেন।
ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল হুসাইন বলেন- ফেঞ্চুগঞ্জের মানুষের মধ্যে একটি ঐক্যের সেতুবন্ধন তৈরি করতে হবে। এবং ঈদের শিক্ষাকে কাজে লাগিয়ে প্রত্যেককে পরস্পরের পাশে থাকা এবং ফেঞ্চুগঞ্জের সকল নাগরিকের অধিকার নিশ্চিত করার জন্য তিনি জামায়াতের সকল স্থরের নেতা কর্মীদের আহ্বান জানান।

 

উক্ত ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফেঞ্চুগঞ্জ উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাও. আব্দুল খালেক, সহঃ সেক্রেটারী হুমায়ুন আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আশরাফুর রহমান তোহা, ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ সভাপতি হুসাইন আহমদ, ইউনিয়ন জামায়াতের আমীরবৃন্দ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT