ফেঞ্চুগঞ্জে বন্যার্ত মানুষের মধ্যে পূজা উদযাপন পরিষদের ত্রাণ বিতরণ ফেঞ্চুগঞ্জে বন্যার্ত মানুষের মধ্যে পূজা উদযাপন পরিষদের ত্রাণ বিতরণ – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. admin@fenchuganjnews.com : admin :
  2. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| রাত ১:২৫|
সর্বশেষ :
সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে গাড়ি আটকে ডাকাতি ফেঞ্চুগঞ্জে ‘প্রকৃতির জন্য শিশুরা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে জনগণ বিএনপি প্রার্থীর পাশে রয়েছে: এম.এ মালিক ফেঞ্চুগঞ্জে হাজী সাজ্জাদ আলী শিক্ষা ট্রাস্টের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত  ফেঞ্চুগঞ্জে গণপ্রকৌশল দিবস ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স জেলা কমিটি গঠিত সিলেট জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন ফেঞ্চুগঞ্জের মনিরুজ্জামান খান ফেঞ্চুগঞ্জে ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারি আটক ফেঞ্চুগঞ্জে ৪ জন শিক্ষক চাকরিচ্যুত দেশে ফিরলেন ফেঞ্চুগঞ্জ বিএনপির সভাপতি ওহিদুজ্জামান ছুফি চৌধুরী ফেঞ্চুগঞ্জ বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ

ফেঞ্চুগঞ্জে বন্যার্ত মানুষের মধ্যে পূজা উদযাপন পরিষদের ত্রাণ বিতরণ

সিলেট অফিস
  • আপডেটের সময় : সোমবার, ৪ জুলাই, ২০২২
ফেঞ্চুগঞ্জে পানিবন্দী মানুষের হাতে ত্রাণ তুলে দিচ্ছেন সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।

সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেন, সিলেটে ভয়াবহ বন্যায় মানুষের জানমালের ব্যাপক ক্ষতি হয়েছে। সরকার বন্যার্ত মানুষের পাশে আছে। এখনো পর্যন্ত সরকারি উদ্যোগে পানিবন্দী মানুষের মধ্যে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। বন্যার পানিতে মানুষের ঘরবাড়ি ও রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হয়েছে। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে।

সোমবার (৪ জুলাই) দুপুরে ফেঞ্চুগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে ফেঞ্চুগঞ্জ পশ্চিম বাজারে বন্যার্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফেঞ্চুগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিজন কুমার দেবনাথের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিপন পালের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল, ফেঞ্চুগঞ্জ থানার ওসি মো. শাফায়েত হোসেন, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রবীন্দ্র কুমার নাথ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- মাইজগাঁও বাজার বণিক সমিতির সভাপতি নজরুল ইসলাম মিফতার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি হৃষিকেশ দেব রন্টু, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাজী এনাম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুর রহমান রুমান, বিশিষ্ট ব্যবসায়ী নাহিদ হাসান চৌধুরী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি মনিলাল ভৌমিক, অরুন দাস, সাংগঠনিক সম্পাদক তপন চন্দ পাল, গণসংযোগ সম্পাদক সম্ভু সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক বলরাম দেবনাথ, সত্য বিশ^াস, অর্থ সম্পাদক উজ্জ্বল চন্দ্র, চয়ন দাস, বিষ্ণু দেবনাথ, অজিত দে, মতিলাল দাস, গোপাল দেবনাথ, শ্রীকান্ত চৌধুরী, মন্টু দে, কৃপেন্দ্র চন্দ পাল, প্রভাত সাহা, বিমল পাল, ছাত্র-যুব ঐক্য পরিষদের সভাপতি রাজীব কান্দি দাস পুলক, সহ সভাপতি অপু ভৌমিক, শুভ রায়, ছাত্রলীগ নেতা ফাহিম আহমদ শাহ ও রেজান আহমদ শাহ্ প্রমুখ।

এ সময় চার শতাধিক পানিবন্দী পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিজন কুমার দেবনাথ বলেন, ফেঞ্চুগঞ্জের ৫টি ইউনিয়নে বন্যার্ত মানুষের মধ্যে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে। প্রায় দেড় হাজার পানিবন্দী পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর