ফেঞ্চুগঞ্জে তিন গ্রামের উদ্যোগে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ ফেঞ্চুগঞ্জে তিন গ্রামের উদ্যোগে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| রাত ৮:৪৭|
সর্বশেষ :
আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল ঢাকা-সিলেট রুটে ১০০ কিলোমিটার স্পিডে ট্রেন চালানো লক্ষ্য আমাদের: মন্ত্রী আরিফুল পারিবারিক কলহের জের ধরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নি/হ/ত ফেঞ্চুগঞ্জে ঈদ উপহার বিতরণ ফেঞ্চুগঞ্জে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল যুবকের সিলেটের যে বাসায় অ/প/হ/র/ণ চক্রের গোপন আস্তানা: প্রবাসীসহ উ-দ্ধা-র ২, আ-ট-ক ১০ মোগলাবাজারে শ্যালিকার অশ্লীল ভিডিও ফেসবুকে, দুলাভাই গ্রেপ্তার ফেঞ্চুগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেলো নারীর  ডিসি সারোয়ারের বিরুদ্ধে মামলার জন্যে মন্ত্রণালয়ের অনুমতি চাইলেন আদালত ফেঞ্চুগঞ্জে কুরকুছি খাল খননে দায়সারা কাজ, ক্ষুব্ধ এলাকাবাসী

ফেঞ্চুগঞ্জে তিন গ্রামের উদ্যোগে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ

সিলেট অফিস
  • আপডেটের সময় :সোমবার, জুলাই ৪, ২০২২

ভয়াবহ বন্যায় ফেঞ্চুগঞ্জ উপজেলার মানুষ যখন আশ্রয় ও খাদ্যসংকটে, তখন সরকারি ত্রাণের পাশাপাশি খাদ্য সহায়তায় এগিয়ে এসেছেন প্রবাসীরা। ফেঞ্চুগঞ্জ উপজেলার ছত্তিশ, পিঠাইটিকর ও বাঘমারা গ্রামের (বিএসপি) প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বন্যাকবলিত ১৩০০ পরিবার খাদ্যসংকট থেকে কিছুটা রেহাই পাচ্ছে।

জানা যায়, ফেঞ্চুগঞ্জের তিন গ্রাম নিয়ে গঠিত বিএসপি পরিবারের দেশী ও প্রবাসীদের অর্থায়নে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বন্যা কবলিত মানুষের মধ্যে উপহার হিসেবে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

সোমবার (৪ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা ছত্তিশ, পিঠাইটিকর, বাঘমারা, উত্তর ইসলামপুর, কেএমটিলা, গয়াসী, সুড়িকান্দি, ভেলকোনা, সাইলকান্দি গ্রামে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মো. বদরুদ্দোজা, সমাজকর্মী সাহিল আহমদ, বিলাল আহমদ, জয়ফুর রহমান পারভেজ, জমিরুল ইসলাম বাবলু, শাহিন আহমদ, পুতুল মিয়া, এম হাসান লিমন, দেলোয়ার হোসেন দিলাবর, আব্দুস সামাদ, দিলা মিয়া মেম্বার, নান্টু মিয়া, জিয়া উদ্দিন, মোস্তাক আহমদ, আকুল আহমদ, হেলাল আহমদ, সাইদুল, ফজল, জাহাঙ্গীর, কামাল, সাজু, ছালেক, লেচু ও ডালিমসহ আরও অনেকে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT