ফেঞ্চুগঞ্জে সূচনা কর্মসূচির উদ্যোগে ফরিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৭ আগস্ট) দুপুরে বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠান আয়োজন করা হয়। রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ছাত্রীবৃন্দ। ছাত্রীদের মধ্যে দুইজনকে পুরস্কার প্রদান করা হয়। তারা হলেন- নবম শ্রেণির ছাত্রী সুমাইয়া আক্তার জেরিন ও দশম শ্রেণীর ছাত্রী মোছাঃ লাবিবা বেগম।
পুরস্কার প্রদান করেন সূচনা কর্মসূচির উপজেলা প্রজেক্ট কো অর্ডিনেটর মো. জসিম উদ্দিন তালুকদার এবং ফরিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো. মিসবাহ উর রহমান।
এ সময় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের বিস্তারিত তাৎপর্য আলোচনা করেন মিসবাহ উর রহমান ও মোঃ জসিম উদ্দিন তালুকদার।
উপস্থিত ছিলেন- ফরিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক এবং ছাত্রীবৃন্দ। প্রধান শিক্ষক মো. মিসবাহ উর রহমান সূচনা কর্মসূচি আরডিআরএস বাংলাদেশকে এবং উপস্থিত সকল শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রীদেরকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপনী ঘোষণা করেন। এফসডিও এবং ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে সূচনা কর্মসূচি আরডিআরএস বাংলাদেশ ফেঞ্চুগঞ্জ উপজেলায় কার্যক্রম বাস্তবায়ন করেছে।
এর আগে গত বৃহস্পতিবার (৪ আগস্ট) বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য বিভাগ ও সূচনা কর্মসূচির যৌথ উদ্যোগে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন করা হয়। মাতৃদুগ্ধ সপ্তাহ উদযাপন উপলক্ষে প্রথমে র্যালি বের করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডাঃ মো. কামরুজ্জামান, সূচনা কর্মসূচির ফেঞ্চুগঞ্জ উপজেলার ইউপিসি জনাব মো. জসিম উদ্দিন তালুকদার সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ও স্টাফরা।
র্যালি শেষে সকলের উপস্থিতিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জনাব ডাঃ মো. কামরুজ্জামান।