রোদ্দুর রায় গ্রেপ্তার রোদ্দুর রায় গ্রেপ্তার – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| রাত ১০:১৬|
সর্বশেষ :
আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল ঢাকা-সিলেট রুটে ১০০ কিলোমিটার স্পিডে ট্রেন চালানো লক্ষ্য আমাদের: মন্ত্রী আরিফুল পারিবারিক কলহের জের ধরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নি/হ/ত ফেঞ্চুগঞ্জে ঈদ উপহার বিতরণ ফেঞ্চুগঞ্জে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল যুবকের সিলেটের যে বাসায় অ/প/হ/র/ণ চক্রের গোপন আস্তানা: প্রবাসীসহ উ-দ্ধা-র ২, আ-ট-ক ১০ মোগলাবাজারে শ্যালিকার অশ্লীল ভিডিও ফেসবুকে, দুলাভাই গ্রেপ্তার ফেঞ্চুগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেলো নারীর  ডিসি সারোয়ারের বিরুদ্ধে মামলার জন্যে মন্ত্রণালয়ের অনুমতি চাইলেন আদালত ফেঞ্চুগঞ্জে কুরকুছি খাল খননে দায়সারা কাজ, ক্ষুব্ধ এলাকাবাসী

রোদ্দুর রায় গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় :মঙ্গলবার, জুন ৭, ২০২২

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে উদ্দেশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন মন্তব্যের জেরে গ্রেপ্তার করা হয়েছে ‘স্বঘোষিত কবি’ রোদ্দুর রায়কে। মঙ্গলবার (৭ জুন) গোয়া থেকে তাকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ।

সম্প্রতি মমতা ব্যানার্জী সাহিত্যে বাংলা আকাদেমি পুরস্কার পাওয়ার পর তাকে কুরুচিকর ভাষায় আক্রমণ করেছিলেন রোদ্দুর রায়। সেই সময় তার নামে থানায় মামলা করেন তৃণমূল সমর্থকরা। সেই রেশ কাটতে না কাটতেই কিছুদিন আগে ফের ফেসবুক লাইভে মমতাকে গালিগালাজ করেন রোদ্দুর রায়। এরপরই গত ৩ জুন তৃণমূল নেতা ঋজু দত্ত চিৎপুর থানায় অভিযোগ করেন।

এর আগে গত ১২ মে নিজেদের তৃণমূলের কর্মী দাবি করে রোদ্দুর রায়ের নামে থানায় অভিযোগ করেছিলেন দুই ব্যক্তি। রোদ্দুর রায়ের নামে পাটুলি থানা ও লালবাজার সাইবার সেলে অভিযোগ করা হয়েছিল।

পাটুলি থানায় অভিযোগ দায়ের করেছেন অরিত্র সাহা, সাইবার সেলে অভিযোগ করেন বিজয় বন্দ্যোপাধ্যায়। দুজনেরই দাবি, পশ্চিমবঙ্গের নির্বাচিত মুখ্যমন্ত্রীর সম্মানহানি করা হয়েছে। এই অপরাধে রোদ্দুরের বিরুদ্ধে যথাযথ শাস্তির দাবি জানান তারা। জামিন অযোগ্য ধারায় একাধিকার এফআইআর দায়েরের পর অবশেষে গ্রেপ্তার হলেন রোদ্দুর রায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT