ভারতে ফের বাড়ছে করোনার সংক্রমণ ভারতে ফের বাড়ছে করোনার সংক্রমণ – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| রাত ৯:১২|
সর্বশেষ :
আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল ঢাকা-সিলেট রুটে ১০০ কিলোমিটার স্পিডে ট্রেন চালানো লক্ষ্য আমাদের: মন্ত্রী আরিফুল পারিবারিক কলহের জের ধরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নি/হ/ত ফেঞ্চুগঞ্জে ঈদ উপহার বিতরণ ফেঞ্চুগঞ্জে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল যুবকের সিলেটের যে বাসায় অ/প/হ/র/ণ চক্রের গোপন আস্তানা: প্রবাসীসহ উ-দ্ধা-র ২, আ-ট-ক ১০ মোগলাবাজারে শ্যালিকার অশ্লীল ভিডিও ফেসবুকে, দুলাভাই গ্রেপ্তার ফেঞ্চুগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেলো নারীর  ডিসি সারোয়ারের বিরুদ্ধে মামলার জন্যে মন্ত্রণালয়ের অনুমতি চাইলেন আদালত ফেঞ্চুগঞ্জে কুরকুছি খাল খননে দায়সারা কাজ, ক্ষুব্ধ এলাকাবাসী

ভারতে ফের বাড়ছে করোনার সংক্রমণ

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেটের সময় :বৃহস্পতিবার, জুন ৯, ২০২২

ভারতে আবারও বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে সাত হাজার ২৪০ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে।

যা এর আগের দিনের চেয়ে ৪০ শতাংশ বেশি। এ সময়ে ভারতে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আটজনের। বৃহস্পতিবার (০৯ জুন) ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এমনটি জানিয়েছে।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ৯৪ দিন পর ভারতে পাঁচ হাজারের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে।

ভারতে এখন সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩২ হাজার ৪৯৮ জন। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫ লাখ ২৪ হাজার ৭২৩ জন।

গত কয়েক দিনে ভারতের মহারাষ্ট্র ও বেঙ্গালুরুতে করোনা পরিস্থিতির অবনতি হয়েছে। পরিস্থিতি খারাপ হওয়ায় বেঙ্গালুরুতে মাস্কপরা বাধ্যতামূলক করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

সূত্র: এনডিটিভি

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT