রাজধানীর শেরেবাংলা নগরে ঢাকা শিশু হাসপাতালে ‘চোর সন্দেহে’ এক যুবককে পিটিয়ে হত্যার খবর পাওয়া গেছে। তার নাম মো. মামুন। তিনি মিরপুর এলাকার বাসিন্দা ও পেশায় চা বিক্রেতা ছিলেন।
রোববার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। লাশ উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহতের বাবার নাম মৃত ফজলুল হক।