‘আপা সালাউদ্দিনকে বিদায় দেন’ ভিডিও ভাইরাল সিলেটের জাকেরের ‘আপা সালাউদ্দিনকে বিদায় দেন’ ভিডিও ভাইরাল সিলেটের জাকেরের – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. admin@fenchuganjnews.com : admin :
  2. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| শনিবার| রাত ১১:৪৮|
সর্বশেষ :
সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে গাড়ি আটকে ডাকাতি ফেঞ্চুগঞ্জে ‘প্রকৃতির জন্য শিশুরা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে জনগণ বিএনপি প্রার্থীর পাশে রয়েছে: এম.এ মালিক ফেঞ্চুগঞ্জে হাজী সাজ্জাদ আলী শিক্ষা ট্রাস্টের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত  ফেঞ্চুগঞ্জে গণপ্রকৌশল দিবস ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স জেলা কমিটি গঠিত সিলেট জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন ফেঞ্চুগঞ্জের মনিরুজ্জামান খান ফেঞ্চুগঞ্জে ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারি আটক ফেঞ্চুগঞ্জে ৪ জন শিক্ষক চাকরিচ্যুত দেশে ফিরলেন ফেঞ্চুগঞ্জ বিএনপির সভাপতি ওহিদুজ্জামান ছুফি চৌধুরী ফেঞ্চুগঞ্জ বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ

‘আপা সালাউদ্দিনকে বিদায় দেন’ ভিডিও ভাইরাল সিলেটের জাকেরের

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৯ মে, ২০২৩

‘আপা সালাউদ্দিনকে বিদায় দেন’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য দেওয়ার সময় যুক্তরাষ্ট্র প্রবাসী সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার তরুণ জাকের রহমান চিৎকার করে এ কথাটি বলছিলেন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর সভাপতি কাজী সালাউদ্দিনকে বিদায় করার আহ্বান জানানোর ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

গত ৩ মে যুক্তরাষ্ট্রে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াশিংটনে রিজ কার্লটন হোটেলের হলরুমে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি প্রবাসীদের দেওয়া এক নাগরিক সংবর্ধনায় এমন কান্ড করেছেন ওই তরুণ।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, জাকের এমন কথা শুনে তার দিকে তাকালেন স্বয়ং প্রধানমন্ত্রী। জাকের রহমান জাকের ভেরিফাইড করা আইডিতে ভাইরাল হওয়া ভিডিওতে লাইক ৪৮ হাজার। কমেন্ট করেছেন এক হাজার ফেইসবুক ব্যবহারকারী। ভিডিওটি এই সংবাদ লেখার আগ পর্যন্ত দেখেছেন প্রায় ২০ লাখ ফেইসবুক ব্যবহারকারী।

জানা যায়, যুক্তরাষ্ট্র প্রবাসী জাকের রহমান একজন ফুটবলার। খেলার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব সক্রিয় তিনি। টিকটকে খুবই জনপ্রিয় জাকের। এছাড়াও ফেসবুকেও রয়েছেন তার অসংখ্য ফ্যান-ফলোয়ার।

এবিষয়ে জাকের রহমান যুগান্তরকে বলেন, কাজী সালাউদ্দিন প্রথম দফায় বাফুফে সভাপতি হয়েছিলেন ২০০৮ সালে। এর পর থেকে এখন পর্যন্ত তিনি বারবার সভাপতি নির্বাচিত হয়েছেন। ২০০৭ সালে বাংলাদেশ পুরুষ ফুটবল দলের ফিফার র‍্যাংকিং ছিল ১৫১। চলতি ২০২৩ সালের জানুয়ারি পর্যন্ত বাংলাদেশের সেরা র‍্যাংকিং ছিল ১৮২। আর ডিসেম্বরে সর্বশেষ প্রকাশিত ফিফা র‍্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ১৯২।

তিনি আরও বলেন, ২০০৮ সালে দায়িত্ব নেওয়ার পর কাজী সালাউদ্দিন বলেছিলেন ২০২২ সালের বিশ্বকাপে বাংলাদেশ খেলবে। কিন্তু আজ বাংলাদেশের ফুটবল সংকটের মুখে। কাজী সালাউদ্দিন ফুটবলকে ধ্বংস করার খেলায় মেতে উঠেছেন। এজন্য বাংলাদেশে ফুটবলকে বাঁচিয়ে রাখতে আমি কাজী সালাউদ্দিনকে বাফুফে থেকে বিদায় করার জন্য বলেছি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর