বিমানবন্দরে পৌঁছেছেন খালেদা জিয়া, নেতাকর্মীদের ঢল বিমানবন্দরে পৌঁছেছেন খালেদা জিয়া, নেতাকর্মীদের ঢল – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| রাত ৮:৫৭|
সর্বশেষ :
আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল ঢাকা-সিলেট রুটে ১০০ কিলোমিটার স্পিডে ট্রেন চালানো লক্ষ্য আমাদের: মন্ত্রী আরিফুল পারিবারিক কলহের জের ধরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নি/হ/ত ফেঞ্চুগঞ্জে ঈদ উপহার বিতরণ ফেঞ্চুগঞ্জে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল যুবকের সিলেটের যে বাসায় অ/প/হ/র/ণ চক্রের গোপন আস্তানা: প্রবাসীসহ উ-দ্ধা-র ২, আ-ট-ক ১০ মোগলাবাজারে শ্যালিকার অশ্লীল ভিডিও ফেসবুকে, দুলাভাই গ্রেপ্তার ফেঞ্চুগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেলো নারীর  ডিসি সারোয়ারের বিরুদ্ধে মামলার জন্যে মন্ত্রণালয়ের অনুমতি চাইলেন আদালত ফেঞ্চুগঞ্জে কুরকুছি খাল খননে দায়সারা কাজ, ক্ষুব্ধ এলাকাবাসী

বিমানবন্দরে পৌঁছেছেন খালেদা জিয়া, নেতাকর্মীদের ঢল

ডেস্ক রিপোর্ট
  • আপডেটের সময় :মঙ্গলবার, জানুয়ারি ৭, ২০২৫

উন্নত চিকিৎসার জন্য লন্ডন যেতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন। রাত ১১টার দিকে তার গাড়ি বহর
বিমানবন্দরে প্রবেশ করে।
মঙ্গলবার রাত ৮টা ১৩ মিনিটে গুলশানে বাসভবন ফিরোজা থেকে রওনা দেয় গাড়ি বহর।  উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে রাত ১০টায় কাতারের আমীরের পাঠানো বিশেষ এয়ার এম্বুলেন্সে করে ঢাকা ছাড়ার কথা থাকলেও নেতাকর্মীদের ভিড়ের কারণে বিমানবন্দর পৌঁছাতে বিএনপি  চেয়ারপারসনের প্রায় তিন ঘণ্টা লেগে যায়। তাকে শুভেচ্ছা জানাতে হাজার হাজার নেতাকর্মী সড়কের দুই পাশে ভিড় করেন।  তারা খালেদা জিয়ার নামে নানা স্লোগান দেন। কাতারের আমীরের পাঠানো বিশেষ এয়ার এম্বুলেন্সে করে
লন্ডন পৌঁছেই বেগম খালেদা জিয়া সরাসরি ‘লন্ডন ক্লিনিকে’ ভর্তি হবেন। পরবর্তীতে লন্ডন ক্লিনিক সুপারিশ করলে তাকে যুক্তরাষ্ট্রের জন হপকিন্স ইউনিভার্সিটি হসপিটালে নেয়া হতে পারে।

ওদিকে খালেদা জিয়ার বিদেশ সফরকে কেন্দ্র করে বিকাল থেকেই তার বাসভবন ও আশপাশে বিএনপির এবং এর অঙ্গ-সহযোগি সংগঠনসহ সমমনা রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা ভিড় করেন। তার বাসভবন থেকে বিমান বন্দর পর্যন্ত সড়কের পাশে দলীয় নেতাকর্মীরা অবস্থান নেন। তাদেরকে খালেদা জিয়ার নামে বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।
সন্ধ্যায় ফিরোজায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ নেতারা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে শুভেচ্ছা জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT