ড. ইউনূসের বাসভবনে যেতে বাধা পেয়ে শাহবাগে গণ-অভ্যুত্থানে আহতদের অবস্থান ড. ইউনূসের বাসভবনে যেতে বাধা পেয়ে শাহবাগে গণ-অভ্যুত্থানে আহতদের অবস্থান – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. admin@fenchuganjnews.com : admin :
  2. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| রাত ১২:০১|
সর্বশেষ :
সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে গাড়ি আটকে ডাকাতি ফেঞ্চুগঞ্জে ‘প্রকৃতির জন্য শিশুরা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে জনগণ বিএনপি প্রার্থীর পাশে রয়েছে: এম.এ মালিক ফেঞ্চুগঞ্জে হাজী সাজ্জাদ আলী শিক্ষা ট্রাস্টের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত  ফেঞ্চুগঞ্জে গণপ্রকৌশল দিবস ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স জেলা কমিটি গঠিত সিলেট জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন ফেঞ্চুগঞ্জের মনিরুজ্জামান খান ফেঞ্চুগঞ্জে ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারি আটক ফেঞ্চুগঞ্জে ৪ জন শিক্ষক চাকরিচ্যুত দেশে ফিরলেন ফেঞ্চুগঞ্জ বিএনপির সভাপতি ওহিদুজ্জামান ছুফি চৌধুরী ফেঞ্চুগঞ্জ বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ

ড. ইউনূসের বাসভবনে যেতে বাধা পেয়ে শাহবাগে গণ-অভ্যুত্থানে আহতদের অবস্থান

ডেস্ক রিপোর্ট
  • আপডেটের সময় : রবিবার, ২ ফেব্রুয়ারি, ২০২৫

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবনে যেতে বাধা পেয়ে রাজধানীর শাহবাগ এলাকায় অবস্থান নিয়েছেন জুলাই গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিরা। আজ রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে যেতে বাধা পেয়ে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে অবস্থান নেন তাঁরা।

 

রাত ৯টার দিকে শাহবাগে সোহেলী তামান্না নামের এক বিক্ষোভকারী আজকের পত্রিকাকে বলেন, ‘সন্ধ্যা ৬টার দিকে শিশুমেলা মোড় ছেড়ে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটের সামনে জড়ো হই। এরপর প্রধান উপদেষ্টার বাসভবনে যেতে চাইলে শাহবাগে পুলিশ বাধা দেয়। আমরা এখানেই অবস্থান করছি। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা সড়ক ছাড়ব না।’

 

সরেজমিন দেখা যায়, বাংলামোটর থেকে যমুনার দিকে যাওয়া সড়কটিকে ব্যারিকেড দিয়ে রেখে পুলিশ। প্রায় শতাধিক আহত ও তাঁদের পরিবারের লোকজন বিক্ষোভ করছেন। আহত বিক্ষোভকারীদের কাউকে বসে, কাউকে শুয়ে থাকতে দেখা যায়। এ সময় দাবি মেনে নিতে আহ্বান জানান আহতরা।

এদিকে, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মো. মাসুদ আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা তাঁদের দাবিদাওয়াগুলো সরকারের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। আমরা চাই, তাঁরা কোনো বিশৃঙ্খলা না করে শান্তিপূর্ণভাবে তাঁদের দাবিগুলো জানাক।’

সুচিকিৎসা, পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে গতকাল শনিবার থেকে বিক্ষোভ করছেন অভ্যুত্থানে আহত ব্যক্তিরা। আজ রোববার তাঁরা দিনভর শিশুমেলা মোড়ে মিরপুর সড়ক অবরোধ করে রাখেন।

সন্ধ্যায় মিরপুর সড়ক ছেড়ে বিক্ষোভরত ব্যক্তিরা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাত্রা করেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে পৌঁছান তাঁরা। সেখানে পুলিশের ব্যারিকেড দেখে ক্ষোভ প্রকাশ করেন। একপর্যায়ে ওই জায়গায় বসে বিক্ষোভ শুরু করেন গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর