Top_Header
ফেঞ্চুগঞ্জ নিউজডট কম

অনুসন্ধান করুণ

নামাজের সময়সূচি: ৪ নভেম্বর ২০২৬

নামাজের সময়সূচি: ৪ নভেম্বর ২০২৬

আজ বুধবার, ৪ নভেম্বর ২০২৬ ইংরেজি, ১৯ কার্তিক ১৪৩৩ বাংলা, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো-নামাজের সময়সূচিফজর- ৪:৫০ মিনিট।জোহর- ১১:৪৫ মিনিট।আসর- ৩:৪২ মিনিট।মাগরিব- ৫:২২ মিনিট।ইশা- ৬:৩৭ মিনিট।আজ বুধবার, ৪ নভেম্বর ২০২৬আজ সূর্যাস্ত- ৫:১৮ মিনিট।আজ সূর্যোদয়- ৬:০৬ মিনিট।বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬ফজর- ৪:৫০ মিনিট।সূর্যোদয়- ৬:০৬ মিনিট।বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে, তা হলো-বিয়োগ করতে হবে-চট্টগ্রাম: -০৫ মিনিট।সিলেট: -০৬ মিনিট।যোগ করতে হবে-খুলনা: +০৩ মিনিট।রাজশাহী: +০৭ মিনিট।রংপুর: +০৮ মিনিট।বরিশাল: +০১ মিনিট।(সূত্র: ইসলামিক ফাউন্ডেশন)

ধর্ম ও আধ্যাত্মিকতা | 6 days ago
ভাঙ্গায় মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেলের দুই চালক নিহত

ভাঙ্গায় মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেলের দুই চালক নিহত

মাহবুব পিয়াল,ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন চালক নিহত ও দুইজন আরোহী গুরুতর আহত হয়েছে। আজ সোমবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে ঢাকা- ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা পৌরসভার  ইন্টারসেকশনের খুলনামুখী সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন ভাঙ্গা পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের হাজরাহাটি মহল্লার বাসিন্দা দুলাল কাজীর ছেলে ইজাজুল কাজী (২০) ও নগরকান্দা উপজেলার  জিয়াকুলি গ্রামের শাহাদাত সরদারের ছেলে স্বাধীন সরদার (২০)।ভাঙ্গা হাইওয়ে  থানা পুলিশ ও  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেলের দুই চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই মোটর সাইকেলের দুই  আরোহী রাজন (২১) এবং ইয়ামিন (২৮)। আহত দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা জিনিয়া আক্তার বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় চার ব্যক্তিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে দুজনকে আমরা মৃত ঘোষণা করি। গুরুতর আহত দুইজনকে আশঙ্কা জনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) তৌহিদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। দুই মোটরসাইকেলের দুই চালক নিহত হন। লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ফরিদপুর | 1 week ago
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডের ম্যাচ চলছে। চ্যাম্পিয়নস লিগের চতুর্থ ম্যাচ উইকের প্রথম দিন আজ। এছাড়া, ম্যাচ আছে বার্সেলোনা, পিএসজি, বায়ার্ন, ইন্টার ও আতলেতির।জাতীয় ক্রিকেট লিগসিলেট–চট্টগ্রামসকাল ৯–৩০ মি., বিসিবি ইউটিউবময়মনসিংহ–খুলনাসকাল ৯–৩০ মি., বিসিবি ইউটিউবঢাকা–বরিশালসকাল ৯–৩০ মি., বিসিবি ইউটিউবরংপুর–রাজশাহীসকাল ৯–৩০ মি., বিসিবি ইউটিউবউয়েফা চ্যাম্পিয়নস লিগশাখতার–স্পোর্তিং সিপিরাত ১১–৪৫ মি., সনি স্পোর্টস ১গালাতাসারাই–স্টুটগার্টরাত ১১–৪৫ মি., সনি স্পোর্টস ২বার্সেলোনা–অ্যাস্টন ভিলারাত ২টা, সনি স্পোর্টস ১আতলেতিকো–বায়ার্নরাত ২টা, সনি স্পোর্টস ২ম্যান ইউনাইটেড–রোমারাত ২টা, ট্যাপম্যাডভিয়ারিয়াল–পিএসজিরাত ২টা, ট্যাপম্যাডফেইনুর্ড–ইন্টার মিলানরাত ২টা, ট্যাপম্যাড

খেলাধুলা | 1 week ago
নামাজের সময়সূচি: ৩ নভেম্বর ২০২৬

নামাজের সময়সূচি: ৩ নভেম্বর ২০২৬

আজ মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬ ইংরেজি, ১৮ কার্তিক ১৪৩৩ বাংলা, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরা হলো-নামাজের সময়সূচিফজর- ৪:৫০ মিনিট।জোহর- ১১:৪৫ মিনিট।আসর- ৩:৪২ মিনিট।মাগরিব- ৫:২২ মিনিট।ইশা- ৬:৩৭ মিনিট।আজ মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬ আজ সূর্যাস্ত- ৫:১৮ মিনিট।আজ সূর্যোদয়- ৬:০৫ মিনিট।বুধবার, ৪ নভেম্বর ২০২৬ফজর- ৪:৫০ মিনিট।সূর্যোদয়- ৬:০৬ মিনিট।বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে, তা হলো-বিয়োগ করতে হবে-চট্টগ্রাম: -০৫ মিনিট।সিলেট: -০৬ মিনিট।যোগ করতে হবে-খুলনা: +০৩ মিনিট।রাজশাহী: +০৭ মিনিট।রংপুর: +০৮ মিনিট।বরিশাল: +০১ মিনিট।(সূত্র: ইসলামিক ফাউন্ডেশন)

ধর্ম ও আধ্যাত্মিকতা | 1 week ago
ফরিদপুরে বর্ণাঢ্য নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপিত

ফরিদপুরে বর্ণাঢ্য নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপিত

মাহবুব পিয়াল,ফরিদপুর : 'দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস- ২০২৬ উদযাপন করা হয়েছে।রবিবার (১ নভেম্বর) সকালে ফরিদপুর জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-৩ সদর আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ।ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তর ফরিদপুরের উপ-পরিচালক এ.এস.এম. মঈনুল আহ্সান। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো: সোহরাব হোসেন, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর এস.এম. আব্দুল হালিম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফরিদপুরের পরিদর্শক বেলায়েত হোসেন সহ যুব উদ্যোক্তা তানিয়া পারভিন ও তরুণ সংগঠক নিরব ইমতিয়াজ শান্ত।এর আগে কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১টায় জেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।  এ সময় বেলুন ও ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-৩ সদর আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ। । পরে শিশু একাডেমীর হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।যুব উন্নয়ন অধিদপ্তর ফরিদপুরের সহকারী পরিচালক প্রশান্ত কুমার বাড়ৈর সঞ্চালনায় আলোচনা শেষে পাঁচজন তরুণ যুব সংগঠককে সম্মাননা প্রদান এবং পাঁচজনের মধ্যে যুবঋণ  বিতরণ করা হয়।বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুবসমাজকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ও স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে। পাশাপাশি মাদক, সন্ত্রাস, দুর্নীতি, ইভটিজিং, বাল্যবিবাহ, কিশোর গ্যাং ও সাইবার অপরাধ প্রতিরোধে তরুণদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।পরে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হয়।

ফরিদপুর | 1 week ago
প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘মুরাসু’, আঘাত হানতে পারে কখন?

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘মুরাসু’, আঘাত হানতে পারে কখন?

বঙ্গোপসাগরে অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’ আরও শক্তি সঞ্চয় করে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। ঘূর্ণিঝড়টি সোমবার (২ নভেম্বর) রাত নাগাদ ভারতের অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়টি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে এদিন রাত নাগাদ প্রবল ঘূর্ণিঝড় আকারেই ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে। প্রবল ঘূর্ণিঝড়টির কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার। দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে এ গতিবেগ ঘণ্টায় ১১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড়টির কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে।আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের সই করা বিশেষ বিজ্ঞপ্তি নম্বর-৮ এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’ উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে ১৪ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮১ দশমিক ৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছে। এদিন সকাল ৬টায় ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৪৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৪০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৯৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের চার সমুদ্রবন্দরে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত বহাল রাখা হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে এ সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আবহাওয়া | 1 week ago
ফ্লোরিডায় ট্রাম্পের অবকাশযাপন কেন্দ্রের কাছে বিমান বিধ্বস্ত, নিহত ৯

ফ্লোরিডায় ট্রাম্পের অবকাশযাপন কেন্দ্রের কাছে বিমান বিধ্বস্ত, নিহত ৯

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ব্যবসায়িক কাজে ব্যবহৃত একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৯ আরোহী নিহত হয়েছেন। বিমানে মোট ৯ জন আরোহী ছিলেন।রোববার (১ নভেম্বর) এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পরিবহণমন্ত্রী শন ডাফি।রবিবার (১ নভেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিটে পাম বিচ কাউন্টিতে লিয়ারজেট-৬০ মডেলের উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।এ সময় আশপাশের কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।এক প্রতিবেদনে এনডিটিভি জানায়, পামবিচ কাউন্টির ক্রিসহ্যাভেন এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনাস্থল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মার-এ-লাগো রিসোর্ট থেকে মাত্র ১৪ কিলোমিটার দূরে। বিমানটি টেক্সাসের অস্টিন-বার্গস্ট্রম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাহামার নর্থ এলিউথেরা বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়েছিল।তবে বোকারাটন থেকে উড্ডয়নের প্রাথমিক খবর নিশ্চিত হওয়া যায়নি। প্রায় আট হাজার ফুট উচ্চতায় থাকা অবস্থায় হঠাৎ ডান দিকে বাঁক নিয়ে দ্রুত মাটির দিকে নেমে আসে বিমানটি।প্রত্যক্ষদর্শীদের দাবি, মাটিতে পড়ার আগে একটি গাছে ধাক্কা মেরে বিদ্যুতের তার ছিঁড়ে ফেলে এটি। এতে সড়কে বড় গর্ত সৃষ্টি হয়।চারদিকে ছড়িয়ে পড়ে বিমানের জ্বলন্ত ধ্বংসাবশেষ। ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ।দুর্ঘটনার সময় বৃষ্টি, বজ্রপাত ও ঘণ্টায় ১৫ থেকে ২৫ মাইল বেগে ঝোড়ো হাওয়া বইছিল। আবহাওয়ার বিরূপ পরিস্থিতির সঙ্গে দুর্ঘটনার কোনো সম্পর্ক রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় শোক প্রকাশ করেছেন মার্কিন পরিবহন সচিব শন ডাফি।

আন্তর্জাতিক | 1 week ago
যেকোনো হামলার জবাব নতুন অস্ত্র ব্যবহার করে দেওয়া হবে: ইরান

যেকোনো হামলার জবাব নতুন অস্ত্র ব্যবহার করে দেওয়া হবে: ইরান

ইরানের ওপর যেকোনো হামলার জবাব নতুন অস্ত্র ব্যবহার করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহসেন রেজায়ি। তিনি বলেছেন, ইরানের ঘোষিত সাতটি শর্ত পূরণ করা হলে তেহরান এখনো কূটনৈতিক আলোচনায় আগ্রহী।রেজায়ি বলেন, কূটনীতির পথ খোলা রাখতে হলে ইরানের ঘোষিত সাতটি শর্ত পূরণ করতে হবে—এ কথা দেশটি বারবার জানিয়েছে।তিনি আরও বলেন, ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হলে ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ মোজতবা হোসেইনি খামেনির নির্দেশনা অনুযায়ী সশস্ত্র বাহিনী নতুন অস্ত্র ব্যবহার করে হামলাকারীদের ওপর ভয়াবহ আঘাত হানবে।এর আগে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে ইরানের সর্বোচ্চ নেতা সামরিক বাহিনীকে সর্বোচ্চ প্রতিরোধক্ষমতা নিশ্চিত করতে প্রস্তুতি জোরদারের নির্দেশ দেন।তিনি বলেন, যেকোনো ধরনের ও মাত্রার হুমকির জবাব দ্রুত ও কার্যকরভাবে দিতে হবে। এ ক্ষেত্রে ভৌগোলিক সীমারেখার কোনো বাধা থাকবে না।এ ছাড়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে লক্ষ্য করে সামরিক বাহিনীর হামলার লক্ষ্যবস্তুর তালিকা হালনাগাদ করার নির্দেশ দিয়েছেন তিনি। ইরানের সশস্ত্র বাহিনীর নাগালের মধ্যে রাখতে শত্রুপক্ষের সব ধরনের দৃশ্যমান ও অদৃশ্য সম্পদকে ওই তালিকায় অন্তর্ভুক্ত করার কথাও বলেন তিনি।সর্বোচ্চ নেতা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের শত্রুরা আবার সামরিক বা সন্ত্রাসী হামলা শুরু করলে সেই হামলা কখন এবং কীভাবে শেষ হবে, তা ইরানের জনগণ ও সশস্ত্র বাহিনীই নির্ধারণ করবে।সূত্র: তাসনিম নিউজ

আন্তর্জাতিক | 1 week ago