বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে বিশেষ সম্মাননা পাচ্ছেন ফেঞ্চুগঞ্জের পলাশ বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে বিশেষ সম্মাননা পাচ্ছেন ফেঞ্চুগঞ্জের পলাশ – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. admin@fenchuganjnews.com : admin :
  2. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| রাত ১:২৩|
সর্বশেষ :
সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে গাড়ি আটকে ডাকাতি ফেঞ্চুগঞ্জে ‘প্রকৃতির জন্য শিশুরা’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে জনগণ বিএনপি প্রার্থীর পাশে রয়েছে: এম.এ মালিক ফেঞ্চুগঞ্জে হাজী সাজ্জাদ আলী শিক্ষা ট্রাস্টের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত  ফেঞ্চুগঞ্জে গণপ্রকৌশল দিবস ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স জেলা কমিটি গঠিত সিলেট জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন ফেঞ্চুগঞ্জের মনিরুজ্জামান খান ফেঞ্চুগঞ্জে ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারি আটক ফেঞ্চুগঞ্জে ৪ জন শিক্ষক চাকরিচ্যুত দেশে ফিরলেন ফেঞ্চুগঞ্জ বিএনপির সভাপতি ওহিদুজ্জামান ছুফি চৌধুরী ফেঞ্চুগঞ্জ বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ

বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে বিশেষ সম্মাননা পাচ্ছেন ফেঞ্চুগঞ্জের পলাশ

স্টাফ রিপোর্টার
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২

সম্মাননা পাচ্ছেন ঢাকাপ্রকাশ-এর মহিউদ্দিন পলাশ
বিশ্ব ক্রীড়া সাংবাদিকদের সংগঠন ইন্টারন্যাশনাল স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (এআইপিএস) বাংলাদেশে স্বীকৃত সংগঠন বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি (বিএসপিএ)।

বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি প্রতি বছরই ঘটা করে দিনটি উদযাপন করে থাকে। ক্রীড়া সাংবাদিকতায় বিশেষ অবদান রাখার জন্য দেশ বরেণ্য সাংবাদিকদের দিয়ে থাকে বিশেষ সম্মাননা। সঙ্গে থাকে কয়েকটি ক্যাটাগরিতে বেস্ট রিপোর্টিং পুরস্কারও।

এবার বিশেষ সম্মাননা পাচ্ছেন ঢাকাপ্রকাশ-এর হেড অব স্পোর্টস মো. মহিউদ্দিন পলাশ। তার সঙ্গে আরও সম্মাননা পাচ্ছেন ক্রীড়া লেখক ও সাংবাদিক সারওয়ার হোসেন ও কামরুন্নাহার ডানা।

আগামীকাল (২৩ সেপ্টেম্বর) শুক্রবার রাজধানীর ফার্স হোটেলের সিন্দুর হলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর।

মহিউদ্দিন পলাশের বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার রাজনপুর গ্রামে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো খবর