সাকিবকে দেখে আত্মবিশ্বাসী লেগেছে পাপনের সাকিবকে দেখে আত্মবিশ্বাসী লেগেছে পাপনের – ফেঞ্চুগঞ্জ নিউজ
  1. rumelahsan80@gmail.com : Rumel Ahsan : Rumel Ahsan
  2. rumelahsan12@gmail.com : admin :
১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| বিকাল ৫:০৩|
সর্বশেষ :
ফেঞ্চুগঞ্জে দুস্থ শ্রমিকের মধ্যে মোটরভ্যান বিতরণ প্রেমিকের হাত ধরে পালাল মেয়ে, ইউপি সদস্যের বিরুদ্ধে অপহরণ মামলা! জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা ফেঞ্চুগঞ্জের বিউটি রানী পাল বাংলাদেশ সরকারি কর্মচারি সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন তোফায়েল আহমেদ মারা গেছেন সিলেটে বন্ধুর হাতে বন্ধু খুন জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফেঞ্চুগঞ্জে দোয়া মাহফিল সিলেটে কোরবানির পশু জবাই করতে গিয়ে আহত অর্ধশতাধিক ফেঞ্চুগঞ্জে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেনের ওপর হামলা, তীব্র নিন্দা ও জড়িতদের গ্রেপ্তারের দাবি ফেঞ্চুগঞ্জে সার কারখানায় আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, চাঁদাবাজির পাল্টাপাল্টি অভিযোগ

সাকিবকে দেখে আত্মবিশ্বাসী লেগেছে পাপনের

ডেস্ক রিপোর্ট
  • আপডেটের সময় :বৃহস্পতিবার, আগস্ট ১৮, ২০২২

সাকিব আল হাসানকে বিতর্ক ঘিরে ধরেছিল চারপাশে। শেষ অবধি সবকিছু পাশ কাটিয়ে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত সংক্ষিপ্ত ফরম্যাটের অধিনায়কত্ব উঠেছে তার কাঁধে।

গত কয়েকদিন ধরে মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে অনুশীলন করছেন সাকিব। তার সঙ্গে আছেন আরও কয়েকজন ক্রিকেটার।
বৃহস্পতিবার তাদের অনুশীলন দেখতে গিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এরপর সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন, সাকিবকে দেখে খুব আত্মবিশ্বাসী লেগেছে।

টি-টোয়েন্টি ধুঁকতে থাকা দলকে কক্ষপথে ফেরাবেন নতুন অধিনায়ক, এমন আশার ইঙ্গিতও মিলেছে পাপনের কথায়।

তিনি বলেছেন, ‘সাকিবের সঙ্গে আমার নিয়মিত কথা হয়, সব খেলোয়াড়ের সঙ্গেই হয়। সব বলতে অনেক খেলোয়াড়ের সঙ্গে। সোহানের সঙ্গে হয়, লিটন দাসের সঙ্গে হয়। আমি তো মোটামুটি সবার সঙ্গে কথা বলি। আজকে এমনিতে জানতে চাচ্ছিলাম ওর কী মনে হচ্ছে। একটা জিনিস দেখলাম, সাকিব আত্মবিশ্বাসী। ওর তো সবসময় আত্মবিশ্বাস থাকে। এখন এই আত্মবিশ্বাস থাকা জরুরি, মানে জিততে পারবো। ’
সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ হেরে এসেছে বাংলাদেশ। হারার চেয়েও বড় কথা, আক্রমণাত্মক মানসিকতা অনেকদিন ধরে নেই টি-টোয়েন্টি দলে। সামনে এশিয়া ও বিশ্বকাপ। পাপনের বিশ্বাস, আগামী দিনে বাংলাদেশ দলের মধ্যে অন্তত জেতার আত্মবিশ্বাস থাকবে।

তিনি বলেছেন, ‘হারা-জেতা নিয়ে আমার কথা না, কিন্তু খেলার মধ্যে জিততে পারবো বিশ্বাসটা খুব গুরুত্বপূর্ণ। এটা আমি দেখতে পেয়েছি, আমি খুশি। ওখানে অপশন কী হতে পারে, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। আমার কাছে মনে হয়েছে হারা-জেতা বড় কথা না, এবার ভালো খেলার চেষ্টা করবে। এতে কোনো সন্দেহ নাই। ’

সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি শেয়ার করুন

© ২০২৫ ফেঞ্চুগঞ্জ নিউজ। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।
এই ওয়েবসাইটের ডিজাইন ও কারিগরি উন্নয়ন করেছে Bangla IT