
সিলেটের দক্ষিণ সুরমা ও মোগলাবাজার থানা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুর ১২ টায় দক্ষিণ সুরমার শিববাড়িস্থ শ্রী শ্রী মহালক্ষ্মী ভৈরবী গ্রীবা মহাপীঠ এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মনমোহন দেবনাথের সভাপতিত্বে ও সদস্য সচিব নন্দন চন্দ্র পাল এবং যুগ্ম সদস্য সচীব পিনাক করের যৌথ পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের সহ সভাপতি এড. মৃত্যুঞ্জয় ধর ভোলা।
সম্মেলনের উদ্বোধন করেন সিলেট মহানগর শাখার প্রধান উপদেষ্টা এড. প্রদিপ ভট্টাচার্য্য।
প্রধান বক্তার বক্তব্য রাখেন- কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য্য।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি সুব্রত দেব, জেলা শাখার সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুবল চন্দ্র পাল, মহানগর শাখার সহ সভাপতি মলয় পুরকায়স্থ, সহ সভাপতি প্রদিপ কুমার দেব, সহ সভাপতি শিবব্রত ভৌমিক চন্দন, সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কো চেয়ারম্যান প্রদীপ কুমার দে, পুজা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক চন্দন দাস, যুগ্ম সাধারণ সম্পাদক দেবব্রত চৌধুরী লিটন, জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শৈলেন কুমার কর, পুজা বিষয়ক সম্পাদক জিডি রোমু, সহ পুজা বিষয়ক সম্পাদক সঞ্জীব দত্ত, সহ গনসংযোগ সম্পাদক উজ্জ্বল রঞ্জন চন্দ, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার সভাপতি রাজ কুমার পাল রাজু, দক্ষিন সুরমা থানা শাখার সাধারণ সম্পাদক অপন দাশ।
পুজা মন্ডপের পক্ষে বক্তব্য রাখেন- জনি দাস গুপ্ত ও শান্ত মল্লিক, শুভেচ্ছা বক্তব্য রাখেন- সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক অখিল সরকার।
শোক প্রস্তাব পাঠ করেন সদস্য পংকজ দেব, পবিত্র গীতা থেকে পাঠ করেন শ্রী শ্রী মহালক্ষ্মী ভৈরবী গ্রীবা মহা পীঠ এর পুরহিত দুলু চক্রবর্তী।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে মহানগর শাখার সভাপতি সুব্রত দেব’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত’র পরিচালনায় অনুষ্টিত হয়।
এ সময় মোগলাবাজার থানা শাকা ও দক্ষিন সুরমা থানা শাখার পৃথক দুটি কমিটি গঠনের জন্য নহানগর শাখার সহ সভাপতি মলয় পুরকায়স্হ, যুগ্ম সাধারন সম্পাদক দেবব্রত চৌধুরী লিটন এর নেতৃত্বে মোগলাবাজার থানা ও সহ সভাপতি প্রদিপ কুমার দেব যুগ্ম সাধারন সম্পাদক চন্দন দাস এর নেতৃত্বে সমন্বয় কমিটি গঠন করে দেন। দুটি কমিটি আলাদাভাবে পুজা মন্ডপের সভাপতি সম্পাদকদের সাথে নিয়ে বসেন এক্ষেত্রে মোগলাবাজার থানায় একাধিক প্রার্থী থাকায় ভোট গ্রহনের মাধ্যমে ও দক্ষিন সুরমা থানায় আলোচনা সাপেক্ষে সভাপতি সম্পাদকের নাম মহানগর শাখার সভাপতি সুব্রত দেব ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তের কাছে দেন।
মোগলাবাজার থানায় সভাপতি মনমোহন দেবনাথ ও সাধারন সম্পাদক বিশ্বজিৎ দাশ এবং দক্ষিন সুরমা থানায় সভাপতি দিপংকর দাস ও সাধারন সম্পাদক নিখিল মালাকার এর নাম ঘোষনা করেন।